TRENDING:

Hooghly News: পথের অর্ধেক অংশ চলে গিয়েছে পুকুরে! বেহাল রাস্তায় প্রাণ হাতে নিয়ে চলছে ‌যাতায়াত

Last Updated:

রাস্তার একাংশ গিলে খেয়েছে পুকুর!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: রাস্তার একাংশ গিলে খেয়েছে পুকুর! সাধারণ মানুষের যাতায়াত পুকুরের পাড় বরাবর রাস্তায়! কিন্তু সেই রাস্তাতেও ঘটছে নিত্যদিন সমস্যা! বারবার রাস্তা সারাইয়ের কথা প্রশাসনকে জানালেও সেই কাজ এগোচ্ছে না এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাই পুকুরপাড়ের বেহাল রাস্তা নিয়ে সমস্যায় হুগলির পান্ডুয়ার খীরকুন্ডি নামাজগ্রাম নিয়ালা গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর এলাকার মানুষজন।
advertisement

স্থানীয় সূত্রে খবর, পুকুরের পাড় দিয়ে রয়েছে গ্রামের মানুষের যাতায়াতের ঢালাই রাস্তা, গ্রামের কয়েকশ মানুষ ওই রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করেন। গত কয়েক মাস আগে রাস্তার একাংশ ভেঙে জলে চলে যায়। তৈরি হয়েছিল বড় গর্ত। স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়েই করছে যাতায়াত। প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও এখনও মেরামত করা হয়নি রাস্তা। ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।

advertisement

আরও পড়ুন: চাষ করেছিলেন গোল আলু! মাটি খুঁড়তেই বেরিয়ে আসছে আদার মত লম্বা লম্বা! দেখেই মাথাই হাত চাষিদের

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস আগে পুকুর পাড়ের রাস্তার একাংশ ভেঙে যায়। রাতের বেলায় যাতায়াত করতে অসুবিধা হয়। এমনকি অ্যাম্বুলেন্স, দমকল বা ভারী যান চলাচল করতে পারে না। কোন দুর্ঘটনা ঘটলে দমকল সময়ে পৌঁছতে পারবেনা। অসুস্থ রোগীকে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে তাদের। অনেকটা ঘুরপথে নিয়ে যেতে হচ্ছে। শুধু তাই নয় স্কুলের ছাত্র-ছাত্রীদেরও যেতে সমস্যা হয়। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কিছুদিন আগেই স্থানীয় পঞ্চায়েত লোহার রড দিয়ে রাস্তা মেরামত করতে উদ্যোগী হলেও লাভের লাভ কিছুই হয়নি। বরং রাস্তার একাংশ বসে গিয়ে তৈরি হয়ে যায় গর্ত।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পঞ্চায়েত উপ প্রধান আব্দুল হাকিম বলেন, “পঞ্চায়েতের জেনারেল ফান্ড থেকে কাজ করার চেষ্টা হয়েছিল। পুকুরে জল থাকায় গার্ড ওয়াল দেওয়া যায়নি। আমরা ওই কাজ খুব তাড়াতাড়ি করব পুকুরের জল কমলে। পুকুর মালিক যদি লিখিতভাবে পঞ্চায়েতকে জানায় তাহলে পঞ্চায়েত জল সেচে গার্ড ওয়াল দিয়ে রাস্তার কাজ করতে পারে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দার্জিলিং স্টাইলের মোমো এবার ঘরের কাছেই! নেপালি-বাঙালি জুটির হাতে পাহাড়ি স্বাদের জাদু
আরও দেখুন

রাহী হালদার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: পথের অর্ধেক অংশ চলে গিয়েছে পুকুরে! বেহাল রাস্তায় প্রাণ হাতে নিয়ে চলছে ‌যাতায়াত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল