TRENDING:

Hooghly News: এক মাস আগে তৈরি রাস্তা ভেঙে চুরমার! ক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয়রা

Last Updated:

একমাস আগে তৈরি হওয়া ঢালাই রাস্তা ভেঙে গেল ভারী গাড়ি চলায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: ব্যান্ডেলের দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নিউ কাজিডাঙ্গা এলাকায় একমাস আগে তৈরি হওয়া ঢালাই রাস্তা ভেঙে গেল ভারী গাড়ি চলায়। ওই এলাকায় বেশ কিছু জমি প্লটিং করে বিক্রি করা হয়। সেখানেই কয়েকজন জমি কিনে বাড়ি তৈরি করছেন। সেই জমিতে যেতে অনেকটা ঘুর পথে যেতে হচ্ছে। তাই শর্ট রাস্তা বানাতে শুরু করে ওই জমির মালিকরা। রাস্তা তৈরি করতে একটি জলাশয়ের একটা অংশ ভরাট করতে হবে। তাই সদ্য তৈরি রাস্তার উপর দিয়ে ভর্তি ভাড়ি গাড়ি নিয়ে গিয়ে জলাশয় ভরাট হচ্ছিল। যার ফলে ভেঙে যায় রাস্তা।
advertisement

এলাকার বাসিন্দারা নিষেধ করলেও শোনেনি ওই সব জমির মালিক। আজ বিকেলে খবর পেয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সেখানে যান। তারা পঞ্চায়েতের কোন অনুমতিও নেয়নি। তাই বাধ্য হয়ে আজকে বিধায়ককে জানায়।

আরও পড়ুন: রোজগারের নতুন দিশা! পুকুর থাকলেই মিলছে বিনামূল্যে মাছ! দুর্দান্ত পদক্ষেপ প্রশাসনের

এক জমি মালিক গোপাল সাউ বলেন, “আমরা ছয় সাত জন বন্ধু মিলে যখন জমি কিনি আমাদের বলা হয়েছিল ওটা রাস্তা। জলাশয়ের পাশ দিয়ে রাস্তা আছে। এখন দেখছি সেই রাস্তা ভেঙে গর্ত হয়ে বড় হয়ে গেছে। তাই নিজেরাই রাস্তা করে নিচ্ছিলাম। ওই জমিতে যেতে অনেক ঘুরতে হয়, তাই শর্টে এই রাস্তা করছিলাম।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

যদিও তিনি স্বীকার করে নেন তিনি পঞ্চায়েত বা সংশ্লিষ্ট দফতরের অনুমতি নেননি।

বিধায়ক অসিত মজুমদার বলেন, “এরা মাফিয়া। সাধারণ মানুষ ভয় পায়, তাই কিছু বলতে পারেনা। আমি বিধায়ক আমিই ভয়ে থাকি। ওরা কি করে বলবে। তবে এবার সময় হয়েছে বিড়ালের গলায় ঘন্টা বাঁধার। যারা ওখানে গাড়ি ঢুকিয়ে ছিল তাদের রাস্তা ঠিক করে দিতে বলা হয়েছে। না করলে এফআইআর করা হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চার প্রহরের পুজো, বদলেছে প্রবেশ ও পার্কিং, শিবরাত্রিতে চাঁদমণি মন্দিরের নিয়ম জানুন
আরও দেখুন

রাহী হালদার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: এক মাস আগে তৈরি রাস্তা ভেঙে চুরমার! ক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল