TRENDING:

Road Accident: স্বামীর সাইকেলে চেপে ব্যাঙ্কে যাচ্ছিলেন, বধূর প্রাণ কেড়ে নিল বেসরকারি বাস

Last Updated:

ব্যাঙ্কে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন এই দম্পতি। কিন্তু আরামবাগের পল্লীশ্রী এলাকায় একটি বেপরোয়া বেসরকারি যাত্রীবাহী বাস ধাক্কা মারে তাঁদের সাইকেলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: স্বামীর সাইকেলে বসে ব্যাঙ্কে যাচ্ছিলেন মজিদা বেগম। কিন্তু বেপরোয়া বাসের ধাক্কায় রাস্তাতেই প্রাণ হারালেন এই বধূ। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্বামী শেখ তাজেন আলি। মর্মান্তিক দুর্ঘটনাটি আরামবাগের।
advertisement

আরও পড়ুন: সব সামলে রাস্তায় ফুল বিক্রি, মা-মেয়ের লড়াই চোখে জল আনবে

এদিন বেলার দিকে ব্যাঙ্কে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন এই দম্পতি। কিন্তু আরামবাগের পল্লীশ্রী এলাকায় একটি বেপরোয়া বেসরকারি যাত্রীবাহী বাস ধাক্কা মারে তাঁদের সাইকেলে। রাস্তার উপর ছিটকে পড়েন ওই দম্পতি। সঙ্গে সঙ্গে ছুটে আসে আশেপাশের মানুষজন। তাঁরাই মজিদা বেগম ও তাজেন আলিকে উদ্ধার করে দ্রুত আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা মজিদা বেগম’কে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে তাজেন আলির।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এদিকে এই দুর্ঘটনার পর এলাকায় রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের পরিজনরা জানিয়েছেন, ব্যাঙ্কে যাবেন বলে ওই দম্পতি বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পরই খবর আসে দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে তাঁরা আরামবাগ হাসপাতালে ছুটে আসেন। কিন্তু ততক্ষণে ওই বধূ মারা গিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: স্বামীর সাইকেলে চেপে ব্যাঙ্কে যাচ্ছিলেন, বধূর প্রাণ কেড়ে নিল বেসরকারি বাস
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল