TRENDING:

Purulia News: হাসপাতালের লেখা এক লাইন ভুলে ভবিষ্যৎ অন্ধকার, জীবন কয়লা হয়ে যাচ্ছে মেয়ের! যোগ্য হয়েও বন্ধ চাকরির দরজা

Last Updated:

Purulia News: শংসাপত্রে ভুল করে লেখা মানসিকভাবে অসুস্থ। চাকরির জন্য আবেদন করতে পারছেন না পুরুলিয়ার পিয়া দাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: প্রতিবন্ধী শংসাপত্র নবীকরণ করাতে গিয়ে চরম বিপাকে পড়লেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর কলেজের তৃতীয় সেমিস্টারের এক ছাত্রী। অভিযোগ রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক তাঁর প্রতিবন্ধী শংসাপত্রে ভুলভাবে তাঁকে “মানসিক ভারসাম্যহীন” হিসেবে উল্লেখ করেছেন। আর এই ভুল শংসাপত্রের কারণে বিভিন্ন চাকরির পরীক্ষায় আবেদন করতে পারছেন না ওই কলেজ ছাত্রী। রঘুনাথপুর কলেজের তৃতীয় সেমিস্টারের ছাত্রী পিয়া দাস।
advertisement

তাঁর দাবি, “সে একজন শারীরিক প্রতিবন্ধী হলেও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। বয়স অনুযায়ী শারীরিক গঠন সম্পূর্ণভাবে বিকশিত না হলেও সে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করছে। নিয়মিত কলেজে পড়াশোনা করছে এবং দৈনন্দিন কাজকর্মে তার কোনও মানসিক সমস্যার প্রমাণ নেই। তবুও কীভাবে তাঁকে মানসিক ভারসাম্যহীন হিসেবে শংসাপত্র দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে পিয়া। পিয়ার বক্তব্য, “আমি প্রতিদিন কলেজে যাতায়াত করি, পড়াশোনা করি এবং স্বাভাবিক জীবন যাপন করি।

advertisement

আরও পড়ুন: ঘুম ভাঙবে পাখির ডাকে, দেখা মিলতে পারে দক্ষিণরায়ের! সুন্দরী-গরানে ঘেরা কোর জঙ্গল, ঘুরে আসুন কলস দ্বীপ থেকে

সেখানে আমাকে মানসিক ভারসাম্যহীন বলা সম্পূর্ণ ভুল ও অযৌক্তিক।” এই ঘটনায় ইতিমধ্যেই সে লিখিত অভিযোগ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এবং দ্রুত শংসাপত্র সংশোধনের দাবি জানিয়েছে। অন্যদিকে কলেজ ছাত্রী পিয়ার বাবা গৌতম দাস বলেন, “হঠাৎ করে দেখি মেয়ের প্রতিবন্ধী শংসাপত্রে মানসিক ভারসাম্যহীন লেখা রয়েছে। অথচ সে মানসিকভাবে পুরোপুরি সুস্থ। এই ভুল শংসাপত্র ওর ভবিষ্যৎকে বিপদের মুখে ফেলছে।” তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে অবিলম্বে সংশোধনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
একই পরিচর্যায় আলাদা ফলন! রঙিন ফুলকপি চাষের বিশেষ পদ্ধতি দেখালেন কৃষি বিজ্ঞানীরা
আরও দেখুন

যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরুলিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. অশোক বিশ্বাস। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার দায়িত্ব ও শংসাপত্র প্রদানের ক্ষেত্রে আরও সতর্কতার দাবি উঠেছে। এখন দেখার, হাসপাতাল কর্তৃপক্ষ কবে এবং কীভাবে এই ভুল সংশোধন করে ওই ছাত্রীর ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: হাসপাতালের লেখা এক লাইন ভুলে ভবিষ্যৎ অন্ধকার, জীবন কয়লা হয়ে যাচ্ছে মেয়ের! যোগ্য হয়েও বন্ধ চাকরির দরজা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল