TRENDING:

বহু মানুষের যাতায়াত, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 'এই' সেতুর রেলিংয়ের একাংশ! কোনও বিপদ ঘটেনি তো?

Last Updated:

রাত ১২ঃ১৫ নাগাদ সেতুর রেলিংয়ের একাংশ ভেঙে পড়ে বলে খবর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরামবাগ, হুগলি, শুভদীপ ঘোষঃ মাঝরাতে বিপর্যয়। আরামবাগে ভেঙে পড়ল রামকৃষ্ণ সেতুর রেলিংয়ের একাংশ। রাত ১২ঃ১৫ নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। দ্বারকেশ্বর নদের উপরের এই সেতু হুগলির সঙ্গে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া সহ ৫টি জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম। ফলে এই সেতুর রেলিংয়ের একাংশ ভেঙে যাওয়ার পরেও যান চলাচল থামেনি, বিপজ্জনকভাবে যাতায়াত চলছে।
মাঝরাতে সেতুর রেলিংয়ের একাংশ ভেঙে পড়ে। প্রতীকী ছবি
মাঝরাতে সেতুর রেলিংয়ের একাংশ ভেঙে পড়ে। প্রতীকী ছবি
advertisement

সেতুর রেলিংয়ের একাংশ ভেঙে পড়ার খবর পেতেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। ক্ষতিগ্রস্ত অংশটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। ব্রিজে গাড়ি পাস করানোর জন্য পুলিশ পোস্টিংও করে দেওয়া হয়েছে। যদিও রেলিংয়ের একটি অংশ ভেঙে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাঁদের আশঙ্কা, ব্রিজটি পুরোপুরি ভেঙে পড়তে পারে।

আরও পড়ুনঃ এই মন্দির দেখেছেন বহু মানুষ, কিন্তু আসল নাম অনেকে জানেন না! কোথায় বলুন তো?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

আরামবাগ শহরে অবস্থিত রামকৃষ্ণ সেতু অন্য জেলার সঙ্গে যোগাযোগ রক্ষা করে। সেই কারণে ব্রিজে যাতায়াত বন্ধ হয়ে গেলে চরম সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। এই ঘটনায় প্রশাসনের গাফিলতির দিকেই আঙুল তুলছেন জনতা। সকলেই চান বিকল্প ব্রিজ হোক অথবা ব্রিজটি সঠিকভাবে দ্রুত মেরামত করে দেওয়া হোক।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বহু মানুষের যাতায়াত, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 'এই' সেতুর রেলিংয়ের একাংশ! কোনও বিপদ ঘটেনি তো?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল