TRENDING:

HS Results 2022: ১০৩ জন ছাত্রীর মধ্যে মাত্র ১৫ জন পাশ! রানীগঞ্জের স্কুলে 'ভূতুড়ে কাণ্ড'!

Last Updated:

HS Results 2022: বাকি ৮৮ জন ছাত্রী ফেল করেননি। তবুও তাদের ভবিষ্যত্ অনিশ্চিত!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#দীপক শর্মা, রানীগঞ্জ: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পর চারিদিকে যখন নাম্বারের ছড়াছড়ি, তখন রানীগঞ্জ সিয়ারসোল গার্লস হাই স্কুলের ছাত্রীরা চরম হতাশাতে রয়েছেন।
advertisement

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই ওই স্কুলের ছাত্রীরা অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় রয়েছে। ফলাফল প্রকাশের পর দেখা যায়, রানীগঞ্জ সিয়ারসোল গার্লস হাই স্কুলের ১০৩ জন ছাত্রীর মধ্যে মাত্র ১৫ জন পাশ করেছে। বাকি ৮৮ জন ছাত্রীর রেজাল্ট আনসাকসেস দেখাচ্ছে।

এর পর অনেক ছাত্রীর মার্কশিট অনলাইনে বের করা হয়। সেই মার্কশিটেও দেখা যাচ্ছে, কোনো নম্বর লেখা নেই। স্বাভাবিকভাবেই ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েI

advertisement

আরও পড়ুন- উচ্চমাধ্যমিকে ৪৭৭, অথচ জানল না আকাশ, আজই বাড়িতে এল তার কফিনবন্দি দেহ

অবাক করার বিষয় হল, স্কুল কর্তৃপক্ষ এই নিয়ে নির্বিকার। ছাত্রীরা স্কুলের গেটে ভীড় করলেও কোনো শিক্ষিকা স্কুলে আসার প্রয়োজন মনে করলেন না এদিন I এর ফলে ছাত্রীদের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার হয় I

advertisement

ছাত্রীদের দাবি, এরকম খারাপ রেজাল্ট তাদের কখনোই হতে পারে না I অভিভাবকরাও স্কুল কর্তৃপক্ষের গা ঝেড়ে ফেলা মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, তারা নাকি ছাত্রীদের এদিন স্কুলে আসতে বারন করেছিল।

স্কুল কর্তৃপক্ষের তরফে প্রশ্ন তোলা হয়, বারণ করার পরও ছাত্রীরা কেন শনিবার স্কুলে এসে ভিড় করেছে! সোমবারের আগে এই নিয়ে কিছু বলা যাবে না বলেও জানানো হয় I

advertisement

আরও পড়ুন- বিজ্ঞানে বাজিমাত! ভবিষ্যতে ডাক্তারি পড়তে চায় উচ্চমাধ্যমিকে ষষ্ঠ প্রনীত

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র পাঁচ টাকায় প্লেট ভর্তি চাউমিন! কোথায় পাবেন মন এবং পেট ভরানো 'টেস্টি স্ন্যাক্স'?
আরও দেখুন

এদিকে, এসএফআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, ওই স্কুলের ছাত্রীদের জীবন নিয়ে কেবল ছিনিমিনি খেলা হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদে নামবে এসএফআই। তারা ছাত্রীদের পাশে থাকারও আশ্বাস দিয়েছে I

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
HS Results 2022: ১০৩ জন ছাত্রীর মধ্যে মাত্র ১৫ জন পাশ! রানীগঞ্জের স্কুলে 'ভূতুড়ে কাণ্ড'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল