TRENDING:

Maha Shivratri 2025: উপলক্ষ মহা শিবরাত্রি, ভিড় উপচে পড়ছে তারকেশ্বর মন্দিরে

Last Updated:

শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে মন্দির চত্বর । যত বেলা বাড়বে ভিড় তত বৃদ্ধি পাবে বলেই মনে করছে মন্দির কর্তৃপক্ষ৷ পঞ্জিকা মতে, কৃষ্ণ চতুর্দশীতে হয় শিবরাত্রি, এই উপলক্ষে বিশেষ পুজার্চনা হয় তারকেশ্বেরে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: আজ মহাশিবরাত্রি , এই দিনে এক অন্য মাত্রা পায় শৈব তীর্থগুলি ৷ তার মধ্যে অন্যতম হুগলির তারকেশ্বর ৷ সকাল থেকেই তারকেশ্বর মন্দিরে তাই পুণ্যার্থীদের ভিড় ৷ শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে মন্দির চত্বর । যত বেলা বাড়বে ভিড় তত বৃদ্ধি পাবে বলেই মনে করছে মন্দির কর্তৃপক্ষ৷ পঞ্জিকা মতে, কৃষ্ণ চতুর্দশীতে হয় শিবরাত্রি, এই উপলক্ষে বিশেষ পুজার্চনা হয় তারকেশ্বেরে । বুধবার সকাল ৯ টা ৪১ মিনিটে এবারের শিব চতুর্দশী শুরু হয়েছে । বৃহস্পতিবার সকাল ৮ টা ৩৯ মিনিট পর্যন্ত চতুর্দশী থাকবে ৷ এই সময়ের মধ্যে ভক্তরা সারা দিনরাত মন্দিরে ঢুকে মহাদেবের মাথায় জল ঢালতে ও পুজো দিতে পারবেন ।
advertisement

আরও পড়ুন: তারাপীঠে মায়ের মন্দিরে দোলের দিন গর্ভগৃহে করা যাবে না এই কাজ, জানিয়ে দিল মা তারার মন্দির

মহাশিবরাত্রিতে জল ঢালতে ভক্তদের ভিড় তারকেশ্বরে এদিন দুধ, বেলপাতা, আকন্দ ফুলের মালা হাতে নিয়ে বাবা তারকানাথের দরবারে পৌঁছে যাচ্ছেন ভক্তরা ৷ তাঁদের কারও মাথায় জল ভরা কলসি, তো কারও মাথায় ঘট, কপালে ত্রিশূল আঁকা ৷ শিবের মাথায় জল ঢেলে মনস্কামনা জানাচ্ছেন ভক্তরা । বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত চার প্রহরে বিশেষ পুজো হবে তারকেশ্বর মন্দিরে ৷ সেই পুজো করবেন মন্দিরের মহন্ত মহারাজ । এদিন কোনও ভোগ দেওয়া হবে না মন্দিরে ।

advertisement

আরও পড়ুন: শিব সেজে বাড়ি বাড়ি অর্থ সংগ্রহে যান! সঙ্গে থাকে পার্বতীও! তারপর কী করেন? জানলে চমকে যাবেন

View More

আজ মহাকুম্ভের শেষ দিন, শিবরাত্রিতে ‘শাহি স্নান’ করতে ত্রিবেণী সঙ্গমে ভক্তদের ভিড় তারকেশ্বরের পুরোহিত মণ্ডলীর সভাপতি সন্দীপ চট্টোপাধ্যায় বলেন, “শিবরাত্রিতে মন্দিরে ভোগ আরতি ও সন্ধ্যা আরতি বন্ধ থাকে। রাত ৯ টার সময় শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বর মঠ ও মন্দিরের মহন্ত মহারাজ বিশেষ পুজো অর্চনা করার পর সবকিছু ভোলেনাথকে নিবেদন করা হয় । শিবরাত্রির দিন ভোগ দেওয়া হয় না । কেউ তাঁর পার্থিব মনস্কামনা, সন্ন্যাসীরা তাঁর জাগতিক মনস্কামনা-সহ যে যাঁর মতো করে মনের কথা জানায় ভোলেনাথকে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এবারে 'এই' রাস্তায়, কম সময়ে পৌঁছন গজলডোবা! স্বস্তিতে স্থানীয়-পর্যটকরাও, নয়া রুট জানুন
আরও দেখুন

রাহী হালদার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maha Shivratri 2025: উপলক্ষ মহা শিবরাত্রি, ভিড় উপচে পড়ছে তারকেশ্বর মন্দিরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল