Dol in Birbhum News: তারাপীঠে মায়ের মন্দিরে দোলের দিন গর্ভগৃহে করা যাবে না এই কাজ, জানিয়ে দিল মা তারার মন্দির কর্তৃপক্ষ
- Reported by:Souvik Roy
- Published by:Debalina Datta
Last Updated:
Dol in Birbhum News: বসন্ত উৎসবে তারাপীঠ আসবেন!তবে বসন্ত উৎসব নিয়ে বিরাট পদক্ষেপ নিয়েছেন মন্দির কমিটি জানুন...
বীরভূম: আগামী মাসে ১৪ মার্চ, অর্থাৎ শুক্রবার দোল উৎসব।আর তার পরের দু’দিন শনি ও রবিবার হওয়ায় ছুটি।এবারও দোলের দিন শান্তিনিকেতনে বসন্ত উৎসব অনুষ্ঠান আয়োজন করবে না বিশ্বভারতী কর্তৃপক্ষ। কয়েকদিন আগেই বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।ফলে এবার দোল উৎসবে পর্যটকদের বিকল্প জায়গা হয়ে উঠতে চলেছে বীরভূমের তারাপীঠ।মন্দির কমিটির আশা, পরপর তিনদিন ছুটি থাকায় এবছর দোল উৎসবে ব্যাপক ভিড়ের সম্ভবনা রয়েছে। আর ভিড়ে দেবী মূর্তির যাতে ক্ষতি না হয় সেজন্য এবছর আবির নিয়ে গর্ভগৃহে ঢুকতে পারবেন না পর্যটকরা।গর্ভগৃহের রাইরে দেবীর চরণে আবির নিবেদন করে ভিতরে দেবী দর্শন ও পুজো দিতে পারবেন ভক্তরা।তবে দেবীর চরণে দিতে হবে ভেষজ আবির।মন্দির কমিটির তরফ থেকে জানা যায়, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে পর্যটকদের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
চৈতন্যের আবির্ভাব তিথিতে নবদ্বীপ,মায়াপুর,সহ বাংলার বিভিন্ন জায়গায় আবির মেখে হরিনাম সংকীর্তন সহযোগে গ্রাম বা নগর পরিক্রমা করা হয়।তারাপীঠও তার ব্যতিক্রম নয়।এখানে ভক্তরা দৌল উৎসবে দেবীর চরণে, শ্বাশানের পাদপদ্মে ও বামদেবের বিগ্রহে আবির দিয়ে কৃষ্ণরূপী কালীর আরাধনা করেন।প্রতি বছর এই উৎসব উপলক্ষ্যে বহু পর্যটকের সমাগম ঘটে।তাঁরা দেবী তারাকে রাধাকৃষ্ণের সঙ্গে অভেদ কল্পনা করে মন্দির ও শ্মশান চত্বর মাতিয়ে তোলেন।
advertisement
advertisement
প্রসঙ্গত আনুমানিক বাংলার ১৩৩৭ বঙ্গাব্দে তারাপীঠ মন্দিরে দোল উৎসবের সূচনা করেন সাধক চক্রবর্তী বাবা।তাঁর মৃত্যুর পরের বছর থেকে ভক্ত ও সেবাইতরা মহাশ্মশানে দোল উৎসবের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করেন ও ভান্ডারা দেন।সেই থেকে তারাপীঠ মন্দিরে দোল উৎসবের সূচনা হয়।পরবর্তী সময়ে মন্দির চত্বরে নির্মাণ হয় দোল মঞ্চ।প্রতি বছর দোল পূর্ণিমার দিন ভক্তদের দেওয়া নানা রঙের আবিরে ভরে ওঠে দোলমঞ্চ।সেই সঙ্গে দেবীর কপালে টিপ, চরণে আবির দিয়ে আশীর্বাদ লাভের আশায় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।এবছর সেই ভিড় কয়েকগুণ বাড়বে বলে আশা মন্দির কমিটির।
advertisement
এবারও শান্তিনিকেতনে ঘরোয়াভাবে বসন্ত উৎসব পালিত হবে। বহিরাগতরা সেখানে প্রবেশ করতে পারবেন না।এদিকে দোল ও পরের দু’দিন ছুটি।ফলে এতদিন যেসব পর্যটক শান্তিনিকেতনের বসন্ত উৎসব দেখে তারাপীঠে ভিড় জমাতেন, পরপর তিনদিন ছুটি থাকায় তাঁদের অনেকেই সরাসরি তারাপীঠে আসবেন বলে মনে করা হচ্ছে।ফলে ব্যাপক ভিড়ের সম্ভাবনা রয়েছে।দোলের দিন অনেকেই তারা মাকে আবিরের টিপ বা চরণে আবির দিয়ে প্রণাম করেন।পর্যটকদের অনেকে রাসায়নিক মিশ্রিত আবির ব্যবহার করেন।যার প্রভাব পড়ে মায়ের মূর্তিতে।তেমনইমায়ের সাজও নষ্ট হয়।তাই এবছর আবির নিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না পর্যটকরা। গর্ভগৃহের বাইরে থাকা দেবীর চরণে শুধুমাত্র ভেষজ আবির দেওয়া যাবে।
advertisement
Souvik Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 25, 2025 11:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dol in Birbhum News: তারাপীঠে মায়ের মন্দিরে দোলের দিন গর্ভগৃহে করা যাবে না এই কাজ, জানিয়ে দিল মা তারার মন্দির কর্তৃপক্ষ









