Digha: জগন্নাথ মন্দিরের দরজা খুলে যাবে এপ্রিল মাসে, আপনিও যাচ্ছেন নাকি, প্রশাসন কিন্তু খুব কড়া, কী হবে ট্যুরিস্টদের
- Reported by:Saikat Shee
- Published by:Debalina Datta
Last Updated:
Digha: এপ্রিলে মুখ্যমন্ত্রীর স্বপ্নের মেগা ইভেন্ট জেলায়, প্রস্তুত প্রশাসন! হাতে আর ৬০ দিনের মতো, তারপর মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রোজেক্টের উদ্বোধন দিঘায়। পর্যটকরা কী করবেন...
দিঘা: মাঝে মাত্র আর ৬২ দিন, তারপর মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রোজেক্টের উদ্বোধন দিঘায়। তার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়েছে। ২০১৮ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ করার কথা ঘোষণা করেছিলেন। মন্দির নির্মাণের ঘোষণার দিন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছিল পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষ। তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২০২২ সালে দিঘায় ভোগী ব্রহ্মপুর মৌজায় শুরু হয় মন্দির নির্মাণের কাজ। অবশেষে মুখ্যমন্ত্রীর স্বপ্ন দিঘার জগন্নাথ মন্দির নির্মাণ কাজ প্রায় শেষ পথে। Photo- File
advertisement
সম্প্রতি ২০২৪ সালের ডিসেম্বরের শুরুর দিকে দিঘায় প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে মন্দিরের নির্মাণ কাজ ঘুরে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তখনই মুখ্যমন্ত্রী এই মন্দির উদ্বোধনের দিনক্ষণ স্থির করে দেন। তারপর থেকেই নির্মাণকাজেদ্রুততাএসেছে। একেবারে শেষ পর্যায়ের নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যেই জগন্নাথ মন্দির নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। ফলে মন্দিরের উদ্বোধনের দিন থেকেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দিঘায় তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে ইতিমধ্যে প্রস্তুত হয়েছে প্রশাসন।
advertisement
২০২৫ এর ২৯ এপ্রিল উদ্বোধন ২০০ কোটিরও বেশি খরচে নির্মিত রাজ্য সরকারের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং ধর্মীয় পর্যটন প্রচারের প্রকল্প দিঘা জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্রের। ২৮ এপ্রিল থেকে শুরু পুজো প্রক্রিয়া। তাতে অংশ গ্রহণের কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাধুসন্ত ও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন উদ্বোধন অনুষ্ঠানে। ৩০ এপ্রিল থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। জগন্নাথ ভক্তদের পাশাপাশি পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে শ্রীক্ষেত্রের আদলে নির্মিত ২১৩ ফুট উচ্চতার দিঘা জগন্নাথ মন্দির।
advertisement
ফলে মন্দির উদ্বোধনের পর জগন্নাথ দর্শনের জন্য দিঘার সাগরতীরে যে মানুষের দুর্বার স্রোত নামবে তা বলার অপেক্ষা রাখে না। সে কথা মাথায় রেখে মন্দিরের নিরাপত্তা ও পরিকাঠামগত সব ব্যবস্তা সুনিশ্চিত করতে উদ্যোগী পুলিশ ও প্রশাসন। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে এ নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। তাতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি, মেদিনীপুরের আইজি অনুপ জায়সওয়াল, ডিআইজি (সিকিউরিটি) অভ্রারু রবীন্দ্রনাথ, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, কাঁথির মহকুমাশাসক সৌভিক ভট্টাচার্য, দিঘা - শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক অপূর্ব বিশ্বাস, রামনগর ১ ও ২ ব্লকের বিডিও পূজা দেবনাথ, অখিল মণ্ডল প্রমুখ। হাজির ছিলেন প্রকল্প নির্মাণকরি সংস্থা হিডকো, সেচ, পূর্ত, বিদ্যুৎ, বন বিভাগের আধিকারিকরা।
advertisement
সম্প্রতিমহা কুম্ভ মেলায় বিপুল ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন থেকেই বিপুল ভিড় হওয়ার সম্ভাবনা। বিপুল ভিড়ে নিরাপত্তার কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে পুলিশ। জগন্নাথ ধামের কোথায় কোথায় কত পুলিশ মোতায়েন করা হবে, পুলিশ পোস্ট তৈরি -সহ সিসি ক্যামেরা লাগানোর পরিকল্পনা করা হয়।
advertisement
কঠোর নিরাপত্তার স্বার্থে প্রযুক্তির সব সবিধা নেওয়া হবে। এছাড়া মন্দির এলাকায় পার্কিং জোন তৈরি, পুরানো জগন্নাথ মন্দির এলাকার বালিয়াড়িকে ঘিরে সৌন্দর্যায়ন করা হবে। শেষ হতে চলা মন্দির নির্মাণের কাজ, দুটি সমুদ্রঘাট নির্মাণ সহ প্রকল্পের যাবতীয় কাজ ঘুরে দেখেন পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা। সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই মেঘা ইভেন্ট নিয়ে জেলা প্রশাসন ইতিমধ্যেই প্রস্তুতি সারছে। Input- Saikat Shee








