TRENDING:

North 24 Parganas News: কাকার রোষানলে পড়ে চিরতরে হারিয়ে গেল ভাইপো! পারিবারিক বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড

Last Updated:

North 24 Parganas News: সামান্য পারিবারিক বিবাদ নিল ভয়ঙ্কর মোড়। বিবাদের জেরে কাকার হাতে প্রাণ গেল ভাইপোর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যারাকপুর, উত্তর ২৪ পরগণা, অরুণ ঘোষ: সামান্য পারিবারিক বিবাদ নিল ভয়ঙ্কর মোড়। বিবাদের জেরে কাকার হাতে প্রাণ গেল ভাইপোর। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এমন কাণ্ড দেখে শিউড়ে উঠছেন স্থানীয়রা। আক্রান্ত ভাইপোকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও লাভ হয়নি কিছু।
বি.এন বসু হাসপাতাল
বি.এন বসু হাসপাতাল
advertisement

জানা গিয়েছে, ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েত এলাকায় দেবপুকুরের নতুনপাড়ায় পারিবারিক বিবাদ চরমে ওঠে। তার ফলে কাকার হাতে ভাইপোর প্রাণ গিয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত কাকার নাম সুন্দর বাল্মীকি, যার বয়স আনুমানিক ৪০ বছর। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের পরিবারের সঙ্গে আক্রান্তের পরিবারের দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। যে ঘটনার ভয়ঙ্কর পরিণতি সামনে এসেছে।

আরও পড়ুন: শ্রাদ্ধশান্তি মিটেছে দু’মাস আগে, তাঁকেই স্টেশনে বসে থাকতে দেখে চোখ কপালে স্থানীয়দের! ঘরে ফিরলেন শরৎ

advertisement

জানা গিয়েছে, এদিন বিবাদ চরমে ওঠে। তখন উত্তপ্ত বাদানুবাদ চলাকালীন আচমকা ধারালো অস্ত্র দিয়ে ভাইপো ছোট্টু বাল্মীকিকে এলোপাথারিভাবে কোপ মারতে থাকেন অভিযুক্ত সুন্দর। এই ঘটনায় গুরুতরভাবে জখম হন ছোট্টু। তাঁকে জখম অবস্থায় বারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: সস্তায় আভিজাত্য! প্লাস্টিক-ফাইবারকে গোল দিয়ে হাওড়ায় রাজত্ব করছে অসমের বাঁশের বাহারি জিনিস

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
আরও দেখুন

কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা ছোট্টুকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় মোহনপুর থানার পুলিস। ইতিমধ্যে অভিযুক্ত সুন্দর বাল্মীকিকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই ঘটনায় কার্যত ভেঙে পড়েছেন মৃতের পরিবারের সদস্যরা। পারিবারিক বিবাদের এমন পরিণতি দেখে অবাক স্থানীয় বাসিন্দারা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কাকার রোষানলে পড়ে চিরতরে হারিয়ে গেল ভাইপো! পারিবারিক বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল