TRENDING:

Nadia News: কথায় নয়, কাজে বড়! ঝাঁটা ও বস্তা হাতে খুদে পড়ুয়ারা যা করে দেখাল, শুনলে বাহবা দেবেন

Last Updated:

Nadia News: প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়তে উদ্যোগী হল ফুলিয়ার একটি স্পোর্টস একাডেমি। সংস্থার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে খুদে পড়ুয়ারা ঝাঁটা ও বস্তা হাতে রাস্তায় নামল। এই সাফাই অভিযানে যোগ দিলেন শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফুলিয়া, নদিয়া, মৈনাক দেবনাথ: ফুলিয়ার একটি স্পোর্টস একাডেমি তাদের পথচলার পঞ্চম বর্ষে পদার্পণ করল। এই বিশেষ দিনটি উদযাপিত হল এক অনন্য ও সামাজিক উদ্যোগের মাধ্যমে। বর্ষপূর্তির সাধারণ কেক কাটা কিংবা আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে সংস্থার সদস্য ও ক্ষুদে খেলোয়াড়রা নেমে পড়েছিল প্লাস্টিকমুক্তির বিশেষ অভিযানে। লক্ষ্য ফুলিয়া বিডিও অফিস চত্বরকে সম্পূর্ণ পরিষ্কার ও প্লাস্টিকমুক্ত করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া।
advertisement

এই সামাজিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ। তিনি ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহিত করে জানান, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ যেমন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, তেমনি এই ধরনের সামাজিক কর্মসূচি তাদের সমাজ সচেতন নাগরিক হিসাবে গড়ে তোলে। ছোটদের দেখে বড়রাও শিখবে এই ভাবনাই আজকের অভিযানের মূল শক্তি।”

আরও পড়ুনঃ অনিশ্চয়তার মুখে সাধের নলেন গুড়! খেজুর গাছে উঠতে আতঙ্ক শিউলিদের, ঝাঁকে ঝাঁকে তেড়ে আসছে ভিমরুল, পাশে দাঁড়াল প্রশাসন

advertisement

এদিন একাডেমির সদস্য ও শিশু ক্রীড়াবিদরা হাতে ব্যাগ, গ্লাভস নিয়ে বিডিও চত্বর জুড়ে প্লাস্টিক ও আবর্জনা সংগ্রহ করেন। তাদের এই উদ্যোগ স্থানীয়দেরও নজর কেড়েছে। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে পড়েছে চারপাশে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলা যেমন শরীর ও মনকে সুস্থ রাখে, তেমনি পরিবেশকে সুস্থ রাখা প্রত্যেকের দায়িত্ব। পঞ্চম বর্ষপূর্তির এই অনন্য পরিচ্ছন্নতা অভিযান প্রমাণ করে দিল, সদিচ্ছা থাকলে সামাজিক পরিবর্তন সম্ভব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ক্রিকেট-ফুটবল নয়, মোবাইল থেকে শিশুদের সরাতে পুরুলিয়ায় এবার পিকেল বল
আরও দেখুন

সংগঠনের নেতৃত্ব জানিয়েছে, আগামী দিনে তারা ফুলিয়াকে প্লাস্টিকমুক্ত করতে আরও ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করবে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: কথায় নয়, কাজে বড়! ঝাঁটা ও বস্তা হাতে খুদে পড়ুয়ারা যা করে দেখাল, শুনলে বাহবা দেবেন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল