TRENDING:

Nadia News: ছোলার ডালের উপর লিওনেল মেসি! রানাঘাটের শিল্পীর তাক লাগানো হাতের কাজ, কিংবদন্তিকে দেখতে না পাওয়ার কষ্ট থেকে অসামান্য শিল্প

Last Updated:

Nadia News: মেসিকে সামনে থেকে দেখার স্বপ্ন পূরণ না হওয়ায় মন ভাঙলেও সেই কষ্টকে শিল্পের রূপ দিলেন রানাঘাটের শিল্পী। মাত্র একটি ছোট ছোলার ডালের উপর মেসির প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথঃ মেসিকে না দেখতে না পাওয়ার কষ্ট থেকে শিল্প! ছোলার ডালের উপর লিওনেল মেসির প্রতিকৃতি এঁকে নজির গড়লেন রানাঘাটের শিল্পী। সম্প্রতি কলকাতায় এসেছিলেন বিশ্ব বিখ্যাত ফুটবলার লিওনেল মেসি। তাঁর আগমন ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনার শেষ ছিল না। প্রিয় ফুটবলারকে এক ঝলক দেখার আশায় কেউ সঞ্চয় ভেঙেছেন, কেউ আবার মাসের পারিশ্রমিক থেকে টাকা জমিয়ে টিকিট কেটেছিলেন। কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে বহু দর্শকই শেষ পর্যন্ত মেসির দেখা পাননি। সেই হতাশা আর কষ্টের অনুভূতিই এবার এক অনন্য শিল্পকর্মের রূপ নিল।
advertisement

নদিয়ার রানাঘাট রামনগরের বাসিন্দা মানিক দেবনাথ নিজেও সেই হতাশ ফুটবলপ্রেমীদের একজন। মেসিকে সামনে থেকে দেখার স্বপ্ন পূরণ না হওয়ায় মন ভাঙলেও সেই কষ্টকে শিল্পের রূপ দিলেন তিনি। মাত্র একটি ছোট ছোলার ডালের উপর মেসির প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন এই শিল্পী। প্রায় সাত দিনের নিরলস পরিশ্রমে তৈরি এই ক্ষুদ্র শিল্পকর্ম ইতিমধ্যেই সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

advertisement

আরও পড়ুনঃ মাত্র ৫০ টাকায় বাদশাহি মিষ্টি! শাহি টুকরা-মালাই স্যান্ডউইচ খেতে ভোজন রসিকদের ভিড়, একবার খেলে স্বাদ ভোলা মুশকিল

মানিক দেবনাথ জানান, যারা চোখের সামনে বিশ্বখ্যাত ফুটবলারকে দেখতে পাননি, তাঁদের উদ্দেশেই এই প্রতিকৃতি তৈরি করা। তাঁর শিল্পকর্ম যেন মেসিপ্রেমীদের মনের কথা প্রকাশ করে। উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথম নয়, এর আগেও তিনি ছোলার ডালের উপর সৌরভ গঙ্গোপাধ্যায়, ডিয়েগো মারাডোনা, অমিতাভ বচ্চনের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের প্রতিকৃতি এঁকে প্রশংসা কুড়িয়েছেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
আরও দেখুন

সাত দিনের ধৈর্য, সূক্ষ্মতা আর নিষ্ঠার ফসল এই শিল্পকর্ম। ইতিমধ্যেই এই নিয়ে এলাকায় চর্চা শুরু হয়েছে। কষ্ট, দুঃখ আর ভালবাসাকে একসূত্রে বেঁধে মানিক দেবনাথ প্রমাণ করে দিলেন শিল্পই পারে অপূর্ণ স্বপ্নকে নতুন রূপ দিতে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: ছোলার ডালের উপর লিওনেল মেসি! রানাঘাটের শিল্পীর তাক লাগানো হাতের কাজ, কিংবদন্তিকে দেখতে না পাওয়ার কষ্ট থেকে অসামান্য শিল্প
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল