TRENDING:

Murshidabad News: মদনার সোনার দোকানে ডাকাতি, পুলিশের জালে ইউপি গ্যাঙ! একমাসের মধ্যে বড় সাফল্য তদন্তকারীদের

Last Updated:

Murshidabad News: সুতির মদনা এলাকায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির কিনারা পুলিশের। গ্রেফতার ইউপির বাদাউন গ্যাঙের ৬ দুষ্কৃতী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, প্রণব কুমার ব্যানার্জি:  সুতির মদনা এলাকায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির কিনারা পুলিশের। গ্রেফতার ইউপির বাদাউন গ্যাঙের ৬ দুষ্কৃতী। উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলার সূতি থানার মদনা এলাকায় প্রায় এক মাস আগে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি হয়েছিল। সেই ঘটনায় দুষ্কৃতীদের হদিশ পেল পুলিশ।
পুলিশের জালে ধৃতরা
পুলিশের জালে ধৃতরা
advertisement

ঘটনায় উত্তরপ্রদেশের বাদাউন জেলার একটি কুখ্যাত ডাকাত দলের মোট ৬ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা পরিকল্পিতভাবে সূতি থানার অন্তর্গত মদনা এলাকার একটি সোনার দোকানে ডাকাতি চালায় এবং বিপুল পরিমাণ সোনার গয়না লুট করে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই তদন্তে নামে সূতি থানার পুলিশ।

আরও পড়ুন: বিচ ফেস্টিভ্যাল থেকে আতশবাজি, জগন্নাথ মন্দিরে বিশেষ বন্দোবস্ত! বর্ষ বিদায়-বরণ ঘিরে জমাটি আয়োজন দিঘায়

advertisement

তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সাহায্যে অভিযুক্তদের গতিবিধি শনাক্ত করে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া অভিযুক্তদের নাম সুনীল, বিজয় সিং, শ্যাম সুন্দর, সোনি, প্রিয়াঙ্কা এবং রুবি। সকলের বাড়ি উত্তরপ্রদেশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ডাকাতির সঙ্গে যুক্ত আরও তথ্য ও লুট হওয়া সম্পত্তি উদ্ধারের চেষ্টা চলছে।

advertisement

আরও পড়ুন: বিচ ফেস্টিভ্যাল থেকে আতশবাজি, জগন্নাথ মন্দিরে বিশেষ বন্দোবস্ত! বর্ষ বিদায়-বরণ ঘিরে জমাটি আয়োজন দিঘায়

সেরা ভিডিও

আরও দেখুন
চাকরিতে গিয়ে হাত পুড়িয়ে রান্না, আপনার জন্য রইল সহজে টেস্টি পাবদা মাছ রান্নার রেসিপি
আরও দেখুন

উল্লেখ্য, একমাস আগে ডাকাতির ঘটনায় দোকান থেকে লক্ষাধিক টাকার গয়না উধাও হয়ে গিয়েছিল। অনেকেই অনুমান আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, পরিকল্পনা মাফিক এই কাণ্ড ঘটনা হয়েছে। আর অবশেষে ডাকাতির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশ গ্যাঙের যুক্ত থাকার ঘটনায় অনেকেই অবাক।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মদনার সোনার দোকানে ডাকাতি, পুলিশের জালে ইউপি গ্যাঙ! একমাসের মধ্যে বড় সাফল্য তদন্তকারীদের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল