TRENDING:

Murshidabad News: ডোমকলে বসেই সারা দেশে চালানো হত এই কাজ! এত বড় সাহস! পুলিশ যেতেই যা জানা গেল, আঁতকে উঠল গোটা এলাকা

Last Updated:

Murshidabad News: পুলিশ যা উদ্ধার করল, তা জানলে চমকে যাবেন আপনিও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ডোমকলে বসেই চলছিল ডিজিটাল ডাকাতির চক্র। অপরাধের স্বর্গরাজ্য তৈরি হয়েছে যেন ডোমকল। আর এই ডোমকলে বসে আন্তর্জাতিক মানের প্রতারণা করা হত। পুলিশ যা উদ্ধার করল, তা জানলে চমকে যাবেন আপনিও।
উদ্ধার হওয়া মোবাইল সহ সিমকার্ড এবং ধৃত তিনজন 
উদ্ধার হওয়া মোবাইল সহ সিমকার্ড এবং ধৃত তিনজন 
advertisement

চলছিল অনলাইনে প্রতারণা করে টাকা রোজগারের অন্ধকার কারবার। মুর্শিদাবাদের ডোমকলে বসে চক্র চালাচ্ছিল ঝাড়খণ্ডের তিনজন ব্যক্তি। সেই চক্রের তিনজন পান্ডাকে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করেছে মুর্শিদাবাদ পুলিশের সাইবার ক্রাইম থানা। বৃহস্পতিবার রাতে ডোমকলে হানা দিয়ে সালামুদ্দিন আনসারি, কালামুদ্দিন আনসারি ও নিয়াজ আনসারি নামের তিনজন ব্যক্তিকে গ্রেফতার করেছে ডোমকল থানার পুলিশ। সকলেই ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা বলেই জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে বিরক্ত বিচারপতি, ছেড়ে দিলেন মামলাই! কলকাতা হাইকোর্টে বিরাট কাণ্ড! কোন মামলায় কী হল জানেন?

View More

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮ জুলাই এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে সাইবার ক্রাইম থানা। সেই ঘটনার তদন্তে নেমে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ আছে ওই ব্যক্তির বিরুদ্ধে। মুকলেশ হোসেন বহরমপুরের রাজধরপাড়ার বাসিন্দা। ওই ব্যক্তি এই সাইবার প্রতারণা চক্রকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জোগান দিত বলে জানা গিয়েছে।

advertisement

মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানী রাজ জানিয়েছেন, ধৃতেরা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে দেশজুড়ে অনলাইন প্রতারণা চালাচ্ছিল। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে একাধিক এটিএম কার্ড, মোবাইল ফোন, সিম কার্ড সহ অনলাইন অপরাধের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। এই চক্রের সঙ্গে জড়িতদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তবে এই অনলাইন প্রতারণা চক্রের মূল পান্ডার হদিশ মিলতেই বড় চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ বলেই জানা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

—- কৌশিক অধিকারী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ডোমকলে বসেই সারা দেশে চালানো হত এই কাজ! এত বড় সাহস! পুলিশ যেতেই যা জানা গেল, আঁতকে উঠল গোটা এলাকা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল