Salkia Shitala Mata : এই দু'দিন ব্যস্ততার শেষ নেই সালকিয়ার ব্যবসায়ীদের! এলাকায় যেন 'উৎসব'! বেচাকেনায় খুশি দোকানদাররা
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Howrah Salkia : সালকিয়ার বড়মার কৃপায় দু'দিনের কেনাবেচাতেই সারা বছরের স্বস্তি মিলে ব্যবসায়ীদের
সালকিয়া, রাকেশ মাইতি : সালকিয়ার বড়মার কৃপায় দু’দিনের কেনাবেচাতেই সারা বছরের স্বস্তি মেলে ব্যবসায়ীদের!
বড়মার আশীর্বাদে স্থানীয় মানুষের সুদিন। সালকিয়া বড়মা অর্থাৎ শীতলা পুজোয় স্থানীয় অর্থনীতিতে বড় প্রভাব। স্থানীয়দের কথায়, এই দু’দিনের ব্যবসায় সারা বছর মানুষের ভাল থাকার উপায়। এই উৎসবের বেচাকেনা মানুষকে হাসিখুশি রাখে, কয়েকদিন আগে থেকে প্রস্তুতি দেখা যায় বিভিন্ন ব্যবসায়ীদের।
পুজোর দিন ব্যবসায়ীদের দম ফেলার সময় থাকে না। আর যত ব্যস্ততা বেশি, ততই আনন্দ ধরা পড়ে ব্যবসায়ীদের চোখে মুখে। স্নানযাত্রা থেকে পুজোর দিন মানুষের ঢল নামে, তাতেই ব্যবসায় সুফল মেলে, জানাচ্ছেন স্থানীয় বিক্রেতারা।
advertisement
advertisement
শীতলা মাতার স্নানযাত্রা জেলার ঐতিহ্যবাহী একটি উৎসব। স্নানযাত্রা এবং পরদিনের পুজো দু’দিনের উৎসব। স্নানযাত্রার আর পরদিন মায়ের পুজো উপলক্ষে স্থানীয় এলাকায় মানুষের ঢল নামে। মানুষের উপস্থিতি কেন্দ্র করে ভাল আয় ব্যবসায়ীদের। ফুল মিষ্টি পুজোর উপকরণ এবং খাবার জিনিস ও মেলার নানা সামগ্রীর দারুন চাহিদা থাকে, যত চাহিদা বেশি ততই লাভবান হন ব্যবসায়ী।
advertisement
আরও পড়ুন- কাফ সিরাপ ভেবে খেয়ে ফেলেছিল পোকা মারার বিষ..! জন্মদিনের দিনেই হাসপাতালের বেডে বসে মাধ্যমিক
এই প্রসঙ্গে স্থানীয় ব্যবসায়ী চন্দনাথ পান্তি জানান, মা শীতলা স্নানযাত্রা মানে মানুষের কাছে উৎসব। আর এই উৎসব স্থানীয় ব্যবসায়ীদের কাছে আশার আলো। এই উৎসব উপলক্ষে ব্যবসায়ীদের মধ্যে চরম ব্যস্ততা দেখা যায় বেশ কয়েকদিন আগে থেকে। কয়েকদিন ধরে জিনিসপত্র মজুদ করা, তারপর উৎসবের দুদিন দিনরাত এক করে বিক্রি করা। মায়ের কৃপায় সমস্ত ছোট বড় ব্যবসায়ী সুফল পান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 02, 2026 6:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Salkia Shitala Mata : এই দু'দিন ব্যস্ততার শেষ নেই সালকিয়ার ব্যবসায়ীদের! এলাকায় যেন 'উৎসব'! বেচাকেনায় খুশি দোকানদাররা










