TRENDING:

দু'মুঠো অন্ন জোগাতে রাজস্থানে পাড়ি, ভয়ঙ্কর পরিণতি মুর্শিদাবাদের যুবকের! কল্পনাও করতে পারবেন না

Last Updated:

রাজস্থানে কাজের সন্ধানে গিয়ে চাঞ্চল্যকর ঘটনার শিকার হলেন মুর্শিদাবাদের এক যুবক ইসমাইল সেখ। ভগবানগোলা-২ ব্লকের রানিতলা থানার অন্তর্গত বীরপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল শেখ (বয়স আনুমানিক ৩২ )।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: রাজস্থানে কাজের সন্ধানে গিয়ে চাঞ্চল্যকর ঘটনার শিকার হলেন মুর্শিদাবাদের এক যুবক ইসমাইল সেখ। ভগবানগোলা-২ ব্লকের রানিতলা থানার অন্তর্গত বীরপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল শেখ (বয়স আনুমানিক ৩২ )।
রাজস্থানে কাজে গিয়ে শ্রমিকের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার
রাজস্থানে কাজে গিয়ে শ্রমিকের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার
advertisement

পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে জীবিকার তাগিদে রাজস্থানে মার্বেলের কাজ করবেন বলে পাড়ি দিয়েছিলেন তিনি। পরিবারের মুখ দু’মুঠো অন্ন তুলে দিতেই একমাত্র যুবকের রাজস্থানে রওনা দিলেও আর বাড়ি ফেরা হল না। বাড়ি ফিরবে কফিনবন্দি দেহ। তার কারণ হঠাৎই বাড়িতে খবর আসে ইসমাইলের গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়েছে। আর তার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরিবারে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামজুড়ে।

advertisement

আরও পড়ুন: সাপের ছোবলের পরও কর্তব্যে অবিচল, স্টেথোস্কোপ ছাড়েন নি চিকিৎসক! নজির পুরুলিয়ায়

পরিবার সূত্রে দাবি, কাজের জন্য রাজস্থানে গিয়ে ইসমাইলকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই স্থানীয় থানায় পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। দেহ ফিরে আসার অপেক্ষায় পরিবার। অন্যদিকে, ঘটনার তদন্তে নেমেছে মুর্শিদাবাদের রানিতলা থানার পুলিশ। কী কারণে এই নৃশংস হত্যা, তা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। মৃত্যুতে শোকস্তব্ধ ইসমাইলের পরিবার ও এলাকাবাসী।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট স্থগিত রাখার জন্য কমিশনের কাছে আবেদন করুন মুখ্যমন্ত্রী, মমতার কাছে দাবি অধীরের!
আরও দেখুন

পরিবারের সদস্যরা জানিয়েছেন, “রাজস্থানে মার্বেল মিস্ত্রির কাজে গিয়েছিল। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মোবাইল থাকলেও তার সিম ছিল না। বাংলার শ্রমিক বাইরে গেলে ডকুমেন্ট নিয়ে যাওয়া হয়। কিন্তু ইসমাইলের যখন দেহ উদ্ধার হয় তার ডকুমেন্ট কিছুই উদ্ধার হয়নি। আমরা স্থানীয় থানায় যোগাযোগ করেছি। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তির দাবি করছি।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দু'মুঠো অন্ন জোগাতে রাজস্থানে পাড়ি, ভয়ঙ্কর পরিণতি মুর্শিদাবাদের যুবকের! কল্পনাও করতে পারবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল