TRENDING:

Fssai: ভেজাল মেশানো খাবার বিক্রির দিন শেষ! এবার এই অত্যাধুনিক গাড়ি খপ করে ধরবে অসাধু ব্যবসায়ীদের

Last Updated:

খাবারের মান যাচাইয়ের জন্য ভ্রাম্যমাণ পরীক্ষাগার চালু করা হল বহরমপুরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর: খাবার পরীক্ষার পরীক্ষাগারের অভাবে নিঃশব্দে মুর্শিদাবাদ জেলার দোকান-বাজারে ভেজাল খাবারের রমরমা! অধিকাংশ ক্ষেত্রে অসচেতনতার জেরে দূষিত খাবার মুখে পুরে পেটের নানাবিধ ব্যাধিতে আক্রান্তের সংখ্যাও ক্রমেই বাড়ছে জেলার বিভিন্ন প্রান্তে। তাই এবার শুরু হয়েছে তৎপরতা। খাবারের মান যাচাইয়ের জন্য ভ্রাম্যমাণ পরীক্ষাগার চালু করা হল বহরমপুরে। এবার খাবারের ভেজাল রুখতে হঠাৎ হঠাৎ হানা দেবে ভ্রাম্যমাণ ল্যাবরেটরি।
advertisement

জেলার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) চিরন্তন প্রামাণিক জানিয়েছেন, “বিভিন্ন দোকানের খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কলকাতার ল্যাবরেটরিতে পাঠানো হয়।” কিন্তু শহর থেকে গ্রামের বিভিন্ন দোকানের দুগ্ধজাত খাবার থেকে বিরিয়ানি সহ যাবতীয় ফাস্ট ফুডের মান দ্রুত নির্ণয়ের ন‌্যূন‌তম ব্যবস্থা নেই। ফলে দোকানের ঝলমলে আলোর আড়ালে দূষিত ভেজাল খাবার দেদার বিক্রি হচ্ছে বলে অভিযোগ। সুস্বাদু ভেবে তৃপ্তিতে মুখেও পুরছেন নানা বয়সী ক্রেতারা। যদিও বহরমপুর ও মুর্শিদাবাদ শহরের হাতেগোনা কয়েকটি দোকানে বছরে এক থেকে দুবার অভিযান চালিয়ে খাবারের নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু খাবারের নমুনার রিপোর্ট কলকাতা থেকে জেলায় ফিরতে আসতে ছয় মাস থেকে বছর পার হয়ে যায়। এই দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে অনেক দোকানে ভেজাল খাবার বিক্রি অব্যহত। বাস্তবে আইন থেকেও পার পেয়ে যান বিভিন্ন ব্যবসায়ীরা।

advertisement

আরও পড়ুন: ভূস্বর্গের ফুল ফুটছে নবাবের জেলায়! অবাক করলেন এই ব্যক্তি

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়ার (এফএসএসএআই) থেকে এই অত্যাধুনিক এই গাড়িটি আনা হয়েছে। পরীক্ষার জন্যে যাবতীয় সরঞ্জাম রয়েছে। মাইক্রোওয়েভ, কম্পিউটার, ভেজাল খাবার সংরক্ষণ করার ফ্রিজ এবং আগুন নেভানোর সিলিন্ডারও রয়েছে ওই গাড়িতে। ওই গাড়িতে থাকবেন ফুড সেফটি অফিসারেরাও। দুধে ভেজাল মিশেছে কি না, ভোজ্য তেলে শরীরের পক্ষে ভাল কি না, মিষ্টিতে নিষিদ্ধ রং আছে কি না, সবই পরীক্ষার বন্দোবস্ত রয়েছে এই ভ্রাম্যমাণ ল্যবরেটরিতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ি পথেই বাঁধা পড়ুন সাতপাকে! দার্জিলিংয়ের টয়ট্রেনেই সেরে ফেলুন বিয়ে! কত খরচ করতে হবে? জানুন
আরও দেখুন

কৌশিক অধিকারী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fssai: ভেজাল মেশানো খাবার বিক্রির দিন শেষ! এবার এই অত্যাধুনিক গাড়ি খপ করে ধরবে অসাধু ব্যবসায়ীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল