TRENDING:

খুশির জোয়ার! ৬ বছর পর ফিরে এল 'উমা'! এবার পুজোয় সেজে উঠবে গোটা গ্রাম

Last Updated:

Missing Woman Returns Home: ছয় বছর পর ফিরে এল বাড়ির মেয়ে! বাঁকুড়া পুলিশ এবং একটি এনজিওর সহযোগিতায় ফিরে এসেছে বাঁকুড়ার 'উমা'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খাতড়া, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ছয় বছর পর ফিরে এল বাড়ির মেয়ে! ফিরে আসার পর আবেগঘন গোটা গ্রাম। বাঁকুড়া পুলিশ এবং একটি এনজিওর সহযোগিতায় ফিরে এসেছে বাঁকুড়ার ‘উমা’। জানলে অবাক হবেন, সে ভুলে গিয়েছিল সবকিছু। একটু একটু করে আবার স্মৃতি ফিরে পায় সে। তারপর মনে পড়ে জন্মভূমি বাঁকুড়ার কথা, মনে পড়ে তার গ্রামের কথা।
ছয় বছর পর ফিরে এলেন নিখোঁজ শিবানী বাউরী
ছয় বছর পর ফিরে এলেন নিখোঁজ শিবানী বাউরী
advertisement

২০১৯ সালের অক্টোবর মাসের ৯ তারিখে হিরাসোল গ্রামের তপন বাউরির স্ত্রী শিবানী বাউরি (৩৬) ইন্দপুর থানা এলাকা থেকে নিখোঁজ হয়। সেই অনুযায়ী, ইন্দপুর থানায় একটি নিখোঁজের মামলা দায়ের করা হয়। একটি এনজিও-র মনোরোগ বিশেষজ্ঞ তথা সমাজকর্মী পলি দাস এসডিপিও খাতড়ার সঙ্গে যোগাযোগ করে জানান যে, নিখোঁজ ওই মহিলার সন্ধান পাওয়া গিয়েছে।

advertisement

আরও পড়ুনঃ কোলে বাচ্চা নিয়ে বাড়িতে ঢুকে সোনার গয়না লুঠ! দিনেদুপুরে বারুইপুর মাস্টারপাড়ায় দুঃসাহসিক চুরি, চাঞ্চল্যকর ছবি সিসিটিভি ফুটেজে

View More

আবেগঘন গোটা গ্রাম

পলি দাস এবং ইন্দপুর থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় ছয় বছর পর বাড়ি ফিরে এসেছেন শিবানী বাউরি। উক্ত এনজিও শ্রদ্ধা পুনর্বাসন ফাউন্ডেশন রাউরকেলা এবং পরে ভুবনেশ্বরে মহিলার ঘোরাঘুরি সম্পর্কে তথ্য পায়। পরে মহারাষ্ট্রের নাগপুরে স্বামী বিবেকানন্দ মেডিক্যাল মিশন হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কমে গেল বিড়ি শিল্পে জিএসটি, সুফল কি পাবেন মুর্শিদাবাদের কয়েক লক্ষ বিড়ি শ্রমিক? দাম কমবে?
আরও দেখুন

সময়ের সঙ্গে সঙ্গে মহিলা তাঁর স্মৃতি ফিরে পেয়েছে এবং তার বাসস্থানের তথ্য মনে করতে সক্ষম হয়েছে। ছয় বছর পর তিনি তাঁর পরিবারের সঙ্গে এই দুর্গোপুজো উদযাপন করবেন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খুশির জোয়ার! ৬ বছর পর ফিরে এল 'উমা'! এবার পুজোয় সেজে উঠবে গোটা গ্রাম
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল