TRENDING:

যুবকের রহস্য মৃত্যু, খুনের অভিযোগ‌ স্ত্রী'র বিরুদ্ধে, ঘটনায় চাঞ্চল্য

Last Updated:

মৃতের মা স্পষ্ট অভিযোগ করেছেন- আমার ছেলেকে খুন করেছে বউমা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#মেদিনীপুর: যুবকের রহস্য মৃত্যু জেলাশহর মেদিনীপুরের অদূরে! খুনের অভিযোগ‌ স্ত্রী'র বিরুদ্ধে, ঘটনায় চাঞ্চল্য। যুবকের রহস্য মৃত্যু জেলাশহর মেদিনীপুরের অদূরে! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর লাগোয়া গুড়গুড়িপাল থানার গোলাপিচক এলাকায়। মৃতের নাম বাপ্পাদিত্য সাঁতরা। মাত্র ৩২ বছরের যুবকের মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে!
advertisement

মৃতের মা স্পষ্ট অভিযোগ করেছেন, "আমার ছেলেকে খুন করেছে বউমা। বউমার অন্য সম্পর্ক নিয়ে প্রায়ই অশান্তি হতো। এই কথা জানাজানি হতেই, ঠাণ্ডা মাথায় আমার ছেলেকে খুন করেছে বউমা।" ঘটনাটি ঘটেছে সোমবার। ঘটনাস্থলে পৌঁছে গুড়গুড়িপাল থানার পুলিশ প্রাথমিক তদন্ত করেছে। বাপ্পাদিত্য'র দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের পর মঙ্গলবার রাতে বাড়িতে পৌঁছলে শোকে ভেঙে পড়েন পরিবার-পরিজনেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পরিত্যক্ত জমি এখন সবুজে ভরা, রান্নাঘরে প্রতিদিন আসছে টাটকা শাকসবজি! খুদে কৃষকদের কেরামতি
আরও দেখুন

দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী ও পরিবারের সদস্যরা। তবে, এখনও লিখিত অভিযোগ করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
যুবকের রহস্য মৃত্যু, খুনের অভিযোগ‌ স্ত্রী'র বিরুদ্ধে, ঘটনায় চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল