TRENDING:

Local News: গাছের বিয়ে! মুর্শিদাবাদের হরিহরপাড়ায় গাছের বিয়েতে পাত পেড়ে খেলেন এক হাজার মানুষ

Last Updated:

Local News: বিয়ের জন্য মন্দির প্রাঙ্গন আলোয় আলোয় ভরিয়ে দেওয়া হয়। এমনই এক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া চোয়ার ঘোষপাড়া এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হরিহরপাড়া: সমস্ত রীতি মেনে ধুমধাম করে বিয়ে দেওয়া হল বট এবং পাঁকুড় গাছের। এক দিকে মন্ত্র, অন্য দিকে গান নাচ এসবের মাঝেই বিবাহ সম্পন্ন হয় বট ও পাঁকুড় গাছের। আয়োজন হুবহু আর পাঁচটা বিয়ে বাড়ির মতোই। বিয়েতে নিমন্ত্রণ পেয়েছিলেন এক হাজারেরও বেশি মানুষ। সারাদিন বাদ্য বাজনার তালে নাচে গানে মেতে উঠেছিলেন সকলে৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া চোয়ার ঘোষপাড়া এলাকায়। দূর-দুরান্ত থেকে এই বিয়ে দেখতে এসেছিলেন সাধারণ মানুষরা। হিন্দু শাস্ত্রমতে পাশাপাশি বট-পাঁকুড় গাছ থাকলে তাদের বিয়ে দিতে হয়। এই রীতি মেনেই ধুমধাম করে বিয়ে দেওয়া হল গাছ দুটির।
নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
advertisement

আরও পড়ুন - সঙ্গীতকার ইলাইয়ারাজা, ক্রীড়াবিদ পিটি ঊষা-সহ চার জন মনোনয়ন পেলেন রাজ্যসভায়, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বিয়ের জন্য মন্দির প্রাঙ্গন আলোয় আলোয় ভরিয়ে দেওয়া হয়। এমনই এক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া চোয়ার ঘোষপাড়া এলাকায়। বছর দশ পনেরো আগে দুজনে দুটি গাছ রোপণ করেন। মঙ্গলবার সেই দুটি গাছের বিবাহ সম্পন্ন হয়। হিন্দু শাস্ত্র মেনে রীতিমতো আচার আচরণ মেনে এই দুটি গাছের বিবাহ দেওয়া হয় বলে জানান ছেলের বাবা এবং মেয়ের বাবা। বিয়েতে  নিমন্ত্রণ করা হয় আত্মীয় স্বজন ও গ্রামের শতাধিক মানুষকে বিয়ে উপলক্ষ্যে ভুরিভোজের আয়োজন ও করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: কী ভয়ঙ্কর! স্ত্রীকে গরম জলে পুড়িয়ে দিল স্বামী, মারাত্মক ঘটনা হাবড়ায়!

বিশ্ব উষ্ণায়ন রুখতে ও সমাজে বৃক্ষচ্ছেদন প্রতিরোধ এবং বৃক্ষরোপনের বার্তা দেওয়ার উদ্দেশ্যে এলাকার বাসিন্দারা এই অভিনব উদ্যোগ গ্রহন করেছেন। বিয়ের রীতি মেনে নতুন কাপড় পরিয়ে বিয়ে সম্পন্ন হয়েছে বট ও পাঁকুড় গাছের। এমনকি দুটি পুতুল বর ও কনেকেও হাজির কর হয় মন্ডপে। অনুষ্ঠানটি জাঁকজমকভাবে করা হয়েছে যাতে মানুষ সহজেই আকৃষ্ট হয়। এতে মানুষ সচেতন হবে বলে দাবি উদ্যোক্তাদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

 Pranab Kumar Banerjee

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local News: গাছের বিয়ে! মুর্শিদাবাদের হরিহরপাড়ায় গাছের বিয়েতে পাত পেড়ে খেলেন এক হাজার মানুষ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল