দুর্ঘটনায় ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩৭জন যাত্রী। তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে একটি বেসরকারি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা, গিয়েছে, ৪৫ জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
advertisement
অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান, ভলভো বাসের সঙ্গে একটি ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা, যারা আহত ছিল তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি, চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শী জিয়াউর রহমান জানান, স্বাধীনতা দিবসের দিন যে একটা দুঃখের দিনে পরিণত হবে আমরা ভাবতে পারিনি। পুন্যার্থী বোঝাই একটি গাড়ি আসানসোলের দিকে যাচ্ছিল ঠিক ফাগুপুর এবং ফেরিঘাটের মধ্যবর্তী এলাকায় একটি লরি দাঁড়িয়েছিল। পুন্যার্থী বোঝাই গাড়িটি সজোরে গিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা লরির পিছনে।
প্রত্যক্ষদর্শী শেখ আজিজুল হক বলেন, একটি ১২ চাকা গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়েছিল, তারকেশ্বর থেকে বাসটি আসছিল জল ঢেলে, সম্ভবত ড্রাইভারের ঘুমে চোখ লেগে যায়, তাতেই দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা মারে বাস নিয়ে। গটনার কয়েকজন মারা যায়, বেশ কয়েকজন আহত হয়েছে। বাসটি বিহারের দিকে যাচ্ছিল। এলাকাবাসীদের দাবি, প্রশাসনের গাফিলতি, রাস্তার ধারে গাড়ি দাঁড়িয়ে থাকে। অবৈধভাবে পার্কিং করে গাড়িগুলি দাঁড়িয়ে থাকে রাস্তার ধারে ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। তাদের দাবি, প্রশাসন যাতে এ বিষয়ে নজর দেয়।
