TRENDING:

Lottery: সংসার টানতে চালাতেন টোটো! ফিরে এসেছিলেন মত্যুর মুখ থেকে, সেই সিভিক ভলান্টিয়ারই আজ কোটিপতি

Last Updated:

গোটা পরিবারের দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছেন সীমন্ত। ২০১৩ সালে সিভিক ভলান্টিয়ারের চাকরি পান তিনি। আর এবার তিনি হয়ে গেলেন কোটিপতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: লটারি কেনা তার নেশা নয়। তবে মাঝেমধ্যে ভাগ্য বদলানোর আশায় একটা-দু’টো টিকিট কেটে নিতেন পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার সিভিক ভলান্টিয়ার সীমন্ত মণ্ডল। কখনও ভাবেননি এই সামান্য চেষ্টাই একদিন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। মাত্র ১৫০ টাকায় কেনা একটি লটারি টিকিট। আর তাতেই এক ঝটকায় খুলে গেল সীমন্তর কপাল! কোটি টাকার লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন তিনি। হঠাৎ পাওয়া এই সাফল্যে সীমন্ত মণ্ডল আনন্দে এখন বাকরুদ্ধ। বাস্তবকে যেন এখনও স্বপ্ন বলে মনে হচ্ছে তার।
advertisement

নিতুড়িয়ার বড়তোড়িয়া গ্রামের বাসিন্দা সীমন্তর পারিবারিক অবস্থা খুব একটা সচ্ছল নয়। সংসারে রয়েছেন স্ত্রী, বাবা-মা, দুই সন্তান ও ভাই। গোটা পরিবারের দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছেন সীমন্ত। ২০১৩ সালে সিভিক ভলান্টিয়ারের চাকরি পান তিনি। কিন্তু সেই চাকরির বেতনে সংসার চলত না। তাই বাড়তি আয়ের জন্য এক সময় টোটো চালাতেও হয়েছে সীমন্তকে। টোটো চালানোর সময় একদিন সীমন্তের জীবনে নেমে আসে কালো ছায়া। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখোমুখি হন তিনি। সরবড়ি মোড়ের দিকে যাচ্ছিলেন টোটো নিয়ে। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক এসে সজোরে ধাক্কা মারে তার টোটোতে। টোটোতে থাকা তিনজন যাত্রী সেখানেই প্রাণ হারান। সীমন্ত গুরুতর আহত হলেও আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে যান। সেই দিনের কথা আজও তার গায়ে কাঁটা দেয়।

advertisement

আরও পড়ুন: আর নয় ২০০৮, ২১ এর পুনরাবৃত্তি! চরম তৎপরতা প্রশাসনের, পূর্ব মেদিনীপুরে যা করছে প্রশাসন

আর এই কঠিন বাস্তবতার মাঝেই হঠাৎ এক দিনের সিদ্ধান্ত বদলে দিল সবকিছু। কোটিপতি হয়ে এখন সীমন্তর চোখে শুধুই স্বপ্ন নিজের পরিবারের জীবনে একটু স্বস্তি আনার। ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার। নিজের পরিবার ছাড়াও সমাজের পিছিয়ে পড়া মানুষদেরও পাশে দাঁড়াতে চান পুরুলিয়ার সীমান্ত।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সোমবারের বিশৃঙ্খলার পর স্বস্তি, কাটোয়ায় সাত সকাল খুলল ট্রাইবুনাল কাউন্টার
আরও দেখুন

সীমন্ত মণ্ডলের এই গল্প শুধুমাত্র এক জনের ভাগ্যবদলের কাহিনী নয়, এটি একটি সংগ্রামী মানুষের লড়াই। ১৫০ টাকার টিকিট বদলে দিয়েছে তার ভবিষ্যৎ, কিন্তু মানুষ হিসেবে সীমন্ত বদলাননি। বরং আরও বড় হয়েছেন, আরও মানবিক হয়েছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery: সংসার টানতে চালাতেন টোটো! ফিরে এসেছিলেন মত্যুর মুখ থেকে, সেই সিভিক ভলান্টিয়ারই আজ কোটিপতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল