TRENDING:

Lok Sabha Election 2024: তৃণমূলের অধিকার যাত্রায় পা মেলালেন আশি পেরোনো দুই বৃদ্ধা

Last Updated:

Lok Sabha Election 2024: সাড়া ফেলে দেওয়া দুই মহিলার নাম কানন নস্কর ও গায়ত্রী নস্কর। এই অধিকার যাত্রায় উপস্থিত ছিলেন মন্দিরবাজারের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: লোকসভা নির্বাচনের মধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলছে বাংলার অধিকার যাত্রা। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলছে এই কর্মসূচি। এদিন মন্দিরবাজারে তাতে সামিল হন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপী হালদার। কিন্তু অবাক করার মত বিষয় হল, এই প্রবল গরমের মধ্যেই অধিকার যাত্রায় পা মেলান দুই আশি উর্ধ্ব মহিলা।
চলছে বাংলার অধিকার যাত্রা
চলছে বাংলার অধিকার যাত্রা
advertisement

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪

সাড়া ফেলে দেওয়া দুই মহিলার নাম কানন নস্কর ও গায়ত্রী নস্কর। এই অধিকার যাত্রায় উপস্থিত ছিলেন মন্দিরবাজারের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার। তবে সকলের উপস্থিতিকে ছাপিয়ে ওই দুই বৃদ্ধার অংশগ্রহণ নজর কেড়েছে সকলের। নিজেদের অধিকার বুঝে নিতে এই অধিকার যাত্রায় সামিল হয়েছিলেন তাঁরা, এমনই জানিয়েছেন।

advertisement

আর‌ও পড়ুন: রাজার ইষ্ট দেবীকে পুজো বিশ্বকাপজয়ী ক্রিকেটারের! পুরোটা জানলে…

View More

প্রার্থী বাপী হালদারকে সঙ্গে নিয়ে প্রায় ৮ কিলোমিটার পথ পরিক্রমা করেছেন ওই দুই প্রবীণ। তাঁদের এই উপস্থিতি নিয়ে আপ্লুত তৃণমূল কংগ্রেসের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপী হালদারও। মানুষের হকের অধিকার ছিনিয়ে নিতে এই অধিকার যাত্রায় সকলের অংশগ্রহণ করা খুবই জরুরি বলে জানিয়েছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

নবাব মল্লিক

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: তৃণমূলের অধিকার যাত্রায় পা মেলালেন আশি পেরোনো দুই বৃদ্ধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল