TRENDING:

Lok Sabha Election 2024: ইভিএমে কীভাবে ভোট দিতে হয়? হাতে-কলমে প্রশিক্ষণ যৌনকর্মীদের

Last Updated:

Lok Sabha Election 2024: ইসলামপুর মহাকুমাশাসকের দফতরে চম্পাবাগ এলাকার যৌনকর্মীদের নিয়ে হল ভোটদান সচেতনতামূলক শিবির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: ইলেকট্রনিক ভোটিং মেশিন কী? কীভাবে ইভিএম কাজ করে? আসন্ন লোকসভা নির্বাচনে ওঁরা ভোট দেবেন। তাতে যাতে কোন‌ও সমস্যা না হয় তাই ইভিএম সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হল যৌনকর্মীদের।
advertisement

লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election 2024 West Bengal

হাতে আর কয়েক দিন, তারপরই দেশজুড়ে শুরু হবে লোকসভা নির্বাচন। আর এই ভোট উৎসবে যাতে কোন‌ও মানুষই নিজেদের গণতন্ত্রের অধিকার প্রয়োগ থেকে দূরে না থাকেন সে বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই কারণে ভোট দাতাদের সচেতন করতে একাধিক সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

advertisement

আর‌ও পড়ুন: চৈত্রের গরমে নাভিশ্বাস উঠলেও আসানসোলে ভোটের হাওয়ায় তাপ নেই

View More

সারা দেশের পাশাপাশি আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে রায়গঞ্জ লোকসভা আসনে। তার আগে নির্বাচন কমিশনের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহাকুমাশাসকের দফতরে চম্পাবাগ এলাকার যৌনকর্মীদের নিয়ে হল ভোটদান সচেতনতামূলক শিবির। ইসলামপুর মহকুমা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক শুভদীপ দাস জানান, ইসলামপুরের চম্পাবাগ এলাকার সমস্ত যৌনকর্মীদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে কীভাবে ভোট দিতে হবে তার সমস্ত খুঁটিনাটি তথ্য হাতে-কলমে শেখানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিশেষভাবে সক্ষম হয়েও ৮০-১০০ কিমি প্যাডেল করে খাবার ডেলিভারি,হাওড়ার অভিষেকের সাফল্য জানুন
আরও দেখুন

পিয়া গুপ্তা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ইভিএমে কীভাবে ভোট দিতে হয়? হাতে-কলমে প্রশিক্ষণ যৌনকর্মীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল