TRENDING:

Lok Sabha Election 2024: মাথায় পুজোর ডালি নিয়ে অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরে বিজেপির অসীম সরকার

Last Updated:

Lok Sabha Election 2024: অগ্ৰদ্বীপের গোপীনাথ মন্দিরে শুক্রবার অসীম সরকারকে পুজো দিতে দেখা যায়। মাথায় পুজোর ডালি নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: কাটোয়া-২ ব্লকের একটি জনপদ অগ্রদ্বীপ। প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে গোপীনাথের মেলা বসে এখানে। অগ্রদ্বীপের এই মেলার কেন্দ্রবিন্দুতে থাকেন গোপীনাথ রুপী কৃষ্ণ এবং তার পরম ভক্ত গোবিন্দ ঘোষ। আজও গোবিন্দ ঘোষের তিরোভাব তিথিতে আয়োজিত হয় তাঁর শ্রাদ্ধানুষ্ঠান। বিরল এই দৃশ্যের সাক্ষী হতে পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপে আসেন দূর দূরান্ত থেকে বহু মানুষ। এবারে সেই অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরে পুজো দিলেন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তথা বিধায়ক অসীম সরকার।
advertisement

লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election 2024 West Bengal

এদিকে অগ্রদ্বীপের গোপীনাথের মেলা প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি বলেন, প্রায় ৫০০ বছর অতিক্রান্ত করল এই মেলা। এখানে ভক্তের শ্রাদ্ধ করেন ভগবান। প্রত্যেক বছর ২ দিন মেলা হয়। কিন্তু তিথির জন্য এবছর ৩ দিন মেলা চলবে। এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই মেলা। অগ্ৰদ্বীপের এই গোপীনাথ মন্দিরে পুজো দিতে এসেছেন বহু মানুষ।

advertisement

আর‌ও পড়ুন: কৃত্রিম রং দেওয়া শাকসবজি টানা খেলে হতে পারে এই ভয়ঙ্কর অসুখ

View More

এই মন্দিরে পূর্বে অনেক নেতা, প্রশাসনিক আধিকারিকদেরও উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। সামনেই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। জোর কদমে প্রচার চালাচ্ছে সকলেই। তারই অংশ হিসেবে অগ্ৰদ্বীপের গোপীনাথ মন্দিরে পুজো দেন অসীম সরকার।

advertisement

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী হলেন অসীম সরকার। লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় তিনি প্রচার চালাচ্ছেন। সেরকমই অগ্ৰদ্বীপের গোপীনাথ মন্দিরেও শুক্রবার তাঁকে পুজো দিতে দেখা যায়। মাথায় পুজোর ডালি নিয়ে তাঁকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেখা যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
বিশেষভাবে সক্ষম হয়েও ৮০-১০০ কিমি প্যাডেল করে খাবার ডেলিভারি,হাওড়ার অভিষেকের সাফল্য জানুন
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: মাথায় পুজোর ডালি নিয়ে অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরে বিজেপির অসীম সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল