TRENDING:

North 24 Parganas News: কলকাতার ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে এমন এক অশ্বক্ষুরাকৃতি হ্রদ! যেখানে ঘুরতে গেলে আর ফিরতে মন চাইবে না

Last Updated:

এ যেন প্রকৃতির কোলে পাখিদের মেলা, স্থানীয়রা চাইছেন হয়ে উঠুক পর্যটন কেন্দ্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: প্রকৃতি যেন থমকে গিয়েছে এখানে, প্রকৃতির কোলে এই জায়গায় আসলে আর ফিরে যেতে ইচ্ছে করে না কোলাহলের জীবনে। তাই প্রকৃতিপ্রেমীদের কাছে জেলার অন্যতম আকর্ষণীয় স্থান গোবরডাঙ্গার এই বাওর। আগে এটি যমুনার সঙ্গে যুক্ত ছিল। নদীর জোয়ার ভাটার প্রভাব পড়ত এই বাওরে। এরপর যমুনা মজে তৈরি হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। মহিলাদের হাতের কাঁকনের মত আকৃতি হওয়ায়, এই বাওরের নাম হয় কঙ্কোনা বাওর বলেন এলাকার মানুষজন।
advertisement

প্রায় ৬০০ বিঘা জমির উপর এই হ্রদ। মূলত গোবরডাঙ্গা ও মেদিয়ার উদ্বাস্তু কলোনির কয়েকটি গ্রাম এই জলাশয়টিকে ঘিরে রেখেছে। হ্রদের একদিকে গোবরডাঙ্গা ও অপরদিকে স্বরূপনগর। বাওরের দুই পাড়ে রয়েছে প্রায় ৩০০ মৎস্যজীবী পরিবার। এই বাওরই তাদের ভাত জোগায়। বর্ষায় এই হ্রদ জলে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন যেন ভরা যৌবনের রূপ বাওরের। শীতে বাওর ল্যাসময়, দেশ-বিদেশের হাজারও পাখি তখন ভিড় জমায় এই হ্রদে। হাজির হয় সাইবেরিয়ান বালি হাঁস, পানকৌড়ি, মাছরাঙ্গা, সরালি থেকে আরও নানা প্রজাতি।

advertisement

আরও পড়ুন: জেটি হয়েও লাভের লাভ কিছু হচ্ছে না! কি যে হবে ভেবে পাচ্ছেন না পাথরপ্রতিমার বাসিন্দারা

বাওরের তীরে তাল গাছে বাসা বাঁধে বাবুই। বসন্তের ছোঁয়ায় লাল চোখ কোকিল খুঁজে বেড়ায় তার প্রিয়তমাকে। তাই এখানে ঘুরতে আসা মানুষজন হারিয়ে যান প্রকৃতির কোলে। বর্তমানে তাই এই বাওরকে ঘিরে এলাকার মানুষের দাবি তৈরি হোক একটি ইকো ট্যুরিজম। পরিকল্পনা মাফিক একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠলে বদলে যাবে এলাকার আর্থসামাজিক প্রেক্ষাপট।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পাখি প্রেমীদের সারা বছরই ভিড় লেগে থাকে কঙ্কণা বাওরে। এই ভিড়কে যদি বাণিজ্যে রূপান্তরিত করা যায়, তাহলে সুখের মুখ দেখতে পারেন এলাকার মৎস্যজীবী থেকে শুরু করে অগুন্তি মানুষ। প্রশাসনের তরফ থেকেও বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানা গিয়েছে। এখন দেখার প্রকৃতির এই সুন্দর রূপকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে আগামীদিনে কি বিশেষ পদক্ষেপ নেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শারীরিক বাধা তুড়ি মেরে ওড়ালেন একদল যুবক, মাঠে তান্ডব দেখে লোম খাড়া হয়ে যাবে
আরও দেখুন

Rudra Narayan Roy

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কলকাতার ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে এমন এক অশ্বক্ষুরাকৃতি হ্রদ! যেখানে ঘুরতে গেলে আর ফিরতে মন চাইবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল