TRENDING:

Nadia News: আরও সহজে মিলবে চিকিৎসা পরিষেবা! নদিয়ার এই এলাকায় এবার খুশির হাওয়া

Last Updated:

এবার চিকিৎসা পরিষেবা হয়ে উঠল আরও সহজ সীমান্তবর্তী এলাকার মানুষদের জন্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় উদ্বোধন হল লায়ন্স ক্লাবের চিকিৎসা পরিষেবা। নদিয়া জেলার সীমান্তবর্তী একটি এলাকা হল কৃষ্ণগঞ্জের মাজদিয়া। আর সেই মাজদিয়াতে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে উদ্বোধন হল লায়ন্স ক্লাবের। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী জেএনএম হাসপাতালের ডেপুটি সুপার ডক্টর অতীন্দ্রনাথ মন্ডল। উদ্বোধন করেন লায়ন্স ক্লাবের সলোনি শালভি।
advertisement

তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় লায়ন্স ক্লাবের উদ্বোধন হওয়ার ফলে এই প্রান্তিক এলাকার মানুষের চিকিৎসার ক্ষেত্রে একদিকে যেমন এক প্রভূত সুবিধা তারা পাবেন, আবার অপর দিকে এই এলাকার মানুষের সেবায় নিজেকে ব্রতী করতে পারবেন লায়ন্স ক্লাবের মাজদিয়া শাখার সদস্যরা।

আরও পড়ুন: দুলন্ত সেতুতে ঝুঁকির যাতায়াত! কবে মিলবে মুক্তি! যা জানাল নান্দাই পঞ্চায়েত

advertisement

এই বিষয়ে বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডঃ অতীন্দ্রনাথ মন্ডল জানান, “এই উদ্যোগকে সাধুবাদ জানাই। নদিয়ার লায়ন্স ক্লাবের অন্য শাখাগুলো যেমন উপদেষ্টা হিসেবে কাজ করছে, তেমনই করবে মাজদিয়া লায়ন্স ক্লাব। মানুষের জন্য এই লায়ন্স ক্লাব এক অনন্য দিশা দেখাবে এলাকাবাসীকে। বিশেষ করে চোখের যে কোন সমস্যায় দ্রুত সমাধান পাবেন এখানকার মানুষজন।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এমন একটি ক্লাবের উদ্বোধন এবং চিকিৎসা পরিষেবা সংক্রান্ত সুযোগসুবিধা পাওয়ার বিষয়টিতে স্বভাবতই খুশি এলাকাবাসীরা। তাদের জন্য এ এক অভিনব ভাবনা বলেই মনে করছেন এলাকাবাসীরা।

সেরা ভিডিও

আরও দেখুন
দেশ-বিদেশে অভিযানের প্রস্তুতি কেমন হওয়া প্রয়োজন! জানালেন বাংলারই এক অভি‌যাত্রী
আরও দেখুন

Mainak Debnath 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: আরও সহজে মিলবে চিকিৎসা পরিষেবা! নদিয়ার এই এলাকায় এবার খুশির হাওয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল