TRENDING:

Leopard Family: সংসার পাতল চিতাবাঘ, কোটশিলা বনাঞ্চলে একাধিক বাঘ, দেখলে চমকে যাবেন!

Last Updated:

Leopard Family: সংসার সাজিয়ে ফেলেছে চিতাবাঘ, একটা দুটো নয় পাঁচ পাঁচটি চিতা বিচরণ করছে পুরুলিয়ার এই বনাঞ্চলে! দেখুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : রীতিমতো ঘর-সংসার সাজিয়ে ফেলেছে চিতাবাঘ। পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলে চিতাবাঘের এখন ভরা সংসার। ‌ একটা দুটো নয় পাঁচ পাঁচটি চিতাবাঘ রয়েছে সেখানে এমনটাই বন দফতর সূত্রে খবর।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল হৃষ্টপুষ্ট দুই চিতাবাঘের ছবি। এই প্রথমবার পুরুলিয়ায় একসঙ্গে স্ত্রী ও পুরুষ জোড়া চিতাবাঘের ছবি ধরা পড়ল বন বিভাগের ট্র্যাপ ক্যামেরায়।

এ বিষয়ে পুরুলিয়া বনবিভাগের অধিকারিক অঞ্জন গুহ বলেন, ‘সাধারণ মানুষ বনাঞ্চল সংরক্ষণের বনবিভাগকে যথেষ্ট সহযোগিতা করেছে। আগে মাঝে মধ্যে একটা আধটা চিতাবাঘের দেখা পাওয়া গেলেও বর্তমানে চিতার পরিবারের দেখা মিলেছে। মোট পাঁচটি চিতাবাঘ রয়েছে ওই এলাকায়। বনবিভাগের ট্র্যাপ ক্যামেরায় যে দুটি পূর্ণবয়স্ক চিতাবাঘের ছবি ধরা পড়েছে তারা ভাই-বোন। একই মায়ের সন্তান তারা।

advertisement

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় বদলাবে আবহাওয়া, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা বাংলার ৬ জেলায়! ওয়েদার আপডেট

View More

কোটশিলা বনাঞ্চলেই প্রায় তিন বছর আগে তাদের জন্ম হয়েছিল। এখন তারাই বড় হয়ে গিয়েছে। সেই ছবি প্রকাশ্যে এসেছে বনবিভাগের ট্র্যাপ ক্যামেরায়। ‌এটা আমাদের কাছে খুবই ভাল লাগার। ‌

একটা সময় ছিল যখন এই চিতাবাঘগুলি প্রায়শই লোকালয়ে চলে আসত। অনেক সময় গবাদি পশুর উপর হামলা করত তারা। স্থানীয় মানুষজন সিমনি বীটে বসবাস করতে ভয় পেত। ভয়ে তারা নোয়াহাতু বীটের তাহেরবেড়া গ্রামেও আশ্রয় নিত। বনবিভাগ এর পক্ষ থেকে বসানো হয় একাধিক ট্যাপ ক্যামেরা।

advertisement

আরও পড়ুন: বাড়ির ফ্রিজে ছেলের মৃ*তদে*হ রেখেছেন মালদহের বাবা-মা! অদ্ভুত এই ঘটনার কারণ কী? শুনেই গা রি-রি করে উঠবে!

‌কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চিতাবাঘের আনাগোনা কমতে থাকে। গ্রামবাসীরাও তাদের প্রতি সংবেদনশীল হন। বনাঞ্চল সমৃদ্ধ হতে থাকে। আর তাতেই ধীরে ধীরে চিতার সংসার গড়ে ওঠে কোটশিলা বনাঞ্চলে। বন্যপ্রাণ ও মানুষের সহাবস্থান গড়ে ওঠে ওই এলাকায়। ‌ আর আজ ওই এলাকায় গড়ে উঠেছে চিতাবাঘের পরিবার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Leopard Family: সংসার পাতল চিতাবাঘ, কোটশিলা বনাঞ্চলে একাধিক বাঘ, দেখলে চমকে যাবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল