TRENDING:

North 24 Parganas News: উপমহাদেশের দূর্লভ এই গাছকে বাঁচাতে বসিরহাটে সরে গিয়েছিল ব্রিজ!

Last Updated:

বসিরহাট শহর ও গ্রামের মিলনক্ষেত্র ইছামতী সেতু। আর এই সেতু তৈরির আকার পরিবর্তন এই নিশিপদ্ম গাছের জন্যই বলে জানান শহরের প্রবীণরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: বসিরহাট প্রাচীন সময়ের যেসব গাছ আছে তার মধ্যে অন্যতম নিশিপদ্ম গাছ। যার নাইট ক্যুইন’ খুবই সহজ একটি নাম। আর এই নামটি শুনে সহজেই অনুমান করা যায় রাতের আঁধার আলো করে ফোটে ফুলটি। ইছামতীর তীরে বসিরহাট শহরে সেতুর কোলঘেঁষে দেখা মিলবে এই গাছের। নিশিপদ্ম গাছ যা ভারতীয় উপমহাদেশে খুবই দূর্লভ। এক কথায় নদীর নাম ইছামতী, শহরের নাম বসিরহাট। বসিরহাট শহরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ভারতীয় উপমাহাদেশে বিরল প্রাজাতির এই গাছের।
advertisement

আরও পড়ুন: পেশা বাঁচাতেই ছেলে গিয়েছিলেন ব্রিগেডে, তারপর…? কোথায়…? চোখের জলে কাকুতি মিনতি বাবার!

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট শহরের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককের দফতর ও বসিরহাটের ইছামতি নদীর তীরে গড়ে ওঠা সেতুর ঠিক কোল ঘেঁষে দেখা মিলবে। বসিরহাট শহর এ গ্রামের মিলনক্ষেত্র ইছামতী সেতু। আর এই সেতু তৈরির আকার পরিবর্তনে এই নিশিপদ্ম গাছের জন্যই বলে জানান শহরের প্রবীনদের মধ্যে অনেকেই। ইছামতি নদীর উপর গড়ে ওঠা সেতুটির আকার অনেকটা ইংরেজি এইচ অক্ষরের মতো করতে হয়েছিল।

advertisement

আরও পড়ুন:  মথুরাপুরের সঙ্গে জুড়ল চৈতন্য মহাপ্রভুর নাম, ইতিহাস আজও ফিসফিস করে কথা বলে

View More

বিরল এই নিশিপদ্ম গাছটিকে রক্ষা করার জন্য গাছটিকে বাঁচিয়ে রাখতেই সেতুর এমন আকার করা হয়েছিল বলে জানা যায়। যদিও আম্ফন ঝড়ে গাছটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছিল। তারপরে আজও গাছটি মাথা তুলে যেন বসিরহাটের ঐতিহ্যের জানান দেয়। বসিরহাট সেতু তৈরির সময়ে গাছটিকে বিশেষ কৌশলে সংরক্ষণ করলেও গাছটি ভগ্নাপ্রায় হতে চলেছে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এলাকার অনেকেই গাছটিকে প্রয়োজনীয় সংরক্ষণের দাবি জানিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়পুরে পাইপলাইনে রান্নার গ্যাস পরিষেবা! কেজি প্রতি দামটাও নামমাত্র
আরও দেখুন

জুলফিকার মোল্যা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: উপমহাদেশের দূর্লভ এই গাছকে বাঁচাতে বসিরহাটে সরে গিয়েছিল ব্রিজ!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল