TRENDING:

'সবুজের ক্লাসরুম', হাতেকলমে চাষাবাদে হাতেখড়ি পড়ুয়াদের! পুরুলিয়ার স্কুল ক্যাম্পাস যেন আস্ত বাগান

Last Updated:

School Agriculture Traning : কাশীপুরের জুড়গুড়িডি জুনিয়র হাইস্কুলে খুদে পড়ুয়ারা এখন শিখছে ফল, ফুল ও বিভিন্ন শাক সবজি চাষের কলাকৌশল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস : পুরুলিয়া জেলার কাশীপুরের জুড়গুড়িডি জুনিয়র হাইস্কুলে চাষবাস নিয়ে শুরু হয়েছে এক অভিনব উদ্যোগ। পড়াশোনার পাশাপাশি স্কুলের খুদে পড়ুয়ারা এখন শিখছে ফল, ফুল ও বিভিন্ন শাক সবজি চাষের কলাকৌশল। শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীরা নিজেরাই স্কুল চত্বরে তৈরি করেছে সুন্দর একটি বাগান।
advertisement

সেখানে রোপণ করা হয়েছে আম, পেয়ারা থেকে শুরু করে ফুলের গাছ ও বিভিন্ন শাকসবজি। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল, শুধুমাত্র বইয়ের জ্ঞান নয়, বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গেও শিশুদের যুক্ত করা। পড়াশুনোর পাশাপাশি চাষবাস সম্পর্কেও ছোট থেকেই ধারণা হবে ছাত্র-ছাত্রীদের। জুড়গুড়িডি জুনিয়র হাইস্কুলের শিক্ষকরা জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে দায়িত্ববোধ, প্রকৃতির প্রতি ভালবাসা এবং পরিশ্রমের মূল্যবোধ গড়ে উঠছে।

advertisement

আরও পড়ুন : ভয়ে সারারাত রাস্তায় কাটালেন মানুষ, কারখানায় পরপর বিস্ফোরণ! হাওড়ার ভয়াবহ আগুন নেভাতে নাজেহাল দমকল

ফলে ছোটবেলা থেকেই ছাত্র-ছাত্রীরা কৃষিকাজ সম্পর্কে ধারণা লাভ করছে, শিখছে প্রকৃতির সঙ্গে মিশে থাকতে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নন্দ কিশোর সাহু, শিক্ষক নির্বাচন হাঁসদা ও অধীর কুমার হালদারের বিশেষ সহযোগিতায় এই কার্যক্রম এগিয়ে চলছে। তাদের উদ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রীরা চাষাবাদের প্রতি বিশেষভাবে মনোযোগী হয়ে উঠেছে। স্কুলের শিক্ষক অধীর কুমার হালদার বলেন, পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের চাষবাস সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা দেওয়া আমাদের মূল উদ্দেশ্য।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ও মা! অরিজিৎ সিং-এর বাড়ির ছাদে আমির! দুই মহা তারকাকে ঘুড়ি ওড়াতে দেখল জিয়াগঞ্জের মানুষ
আরও দেখুন

বাগানের সমস্ত গাছের যত্ন, জল দেওয়া থেকে শুরু করে পরিচর্যা সব কাজই করছে ছাত্র-ছাত্রীরা। এই উদ্যোগ কেবল স্কুল চত্বরকে সবুজ করছে না, বরং শিশুদের মনে প্রকৃতির প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও পরিশ্রমের আনন্দও জাগিয়ে তুলছে। জুড়গুড়িডি জুনিয়র হাইস্কুল আজ সত্যিই এক অনন্য উদাহরণ, যেখানে শিক্ষা ও জীবনবোধ একসূত্রে গাঁথা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'সবুজের ক্লাসরুম', হাতেকলমে চাষাবাদে হাতেখড়ি পড়ুয়াদের! পুরুলিয়ার স্কুল ক্যাম্পাস যেন আস্ত বাগান
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল