TRENDING:

রাতভর বৃষ্টিতে জলমগ্ন হাসপাতাল! বেডের ওপর বসেই রাত কাটালেন রোগীরা

Last Updated:

প্রবল বৃষ্টির জলের সঙ্গে নিকাশি নালার জলও হাসপাতালের ভেতরে ঢুকে গিয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁকসা, পশ্চিম বর্ধমান : ভারী বৃষ্টিতে জলমগ্ন হাসপাতাল। সমস্যায় পড়লেন রোগীরা। পানাগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিতে জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়। যে কারণে রোগী সহ স্বাস্থ্যকর্মী সকলকে সমস্যায় সম্মুখীন হতে হয়েছে। যদিও বেলার দিকে বৃষ্টি কমলে জল নামতে শুরু করে। কিন্তু হাসপাতাল যেভাবে জলমগ্ন হয়ে উঠেছিল, তার ফলে সারা রাত রীতিমতো বসে কাটাতে হয়েছে রোগীদের।
প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।
advertisement

জানা গিয়েছে, বৃষ্টির ফলে হাসপাতালের বিভিন্ন বিভাগে জল ঢুকে যায়। ফলে রোগীগের পাশাপাশি হয়রানির শিক হতে হয়েছে চিকিৎসকদেরও। তবে এদিন শুক্রবার সকালে বৃষ্টি বন্ধ হওয়ায় জল কমতে শুরু করে। কিন্তু সকালেও হাসপাতাল চত্বরে জমা জলের ওপর দিয়েই হাসপাতালে প্রবেশ করছেন রোগী ও তাদের পরিবারের সদস্যরা। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছে সকলকে। হাসপাতালে আসা রোগীরা জানিয়েছেন, এমন বৃষ্টি তারা বিগত দিনে দেখেননি।

advertisement

আরও পড়ুন : খেতে নয়, মাছ বাঁচাতে হলং নদীর পাড়ে উৎসব! রয়েছে পাহাড়ি মাছ চিনে নেওয়ার বড় সুযোগ

সারারাত ধরে বৃষ্টির জেরে হাসপাতালের বেডের ওপরে বসে রাত পার করতে হয়েছে রোগীদের। যদিও প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালের জমা জল নিষ্কাশনের জন্য সেইসময় কোনওরকম উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ। হাসপাতালের চিকিৎসক রথীন মুখার্জি জানিয়েছেন, প্রবল বৃষ্টির জলের সঙ্গে নিকাশি নালার জলও হাসপাতালের ভেতরে ঢুকে গিয়েছিল।

advertisement

আরও পড়ুন : এতদিন এক কাপ কফির দাম ৩০০ টাকা শুনে চমকেছেন! এখানে এক কাপ চা ১৯০ টাকা! কোথায় জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলে ঢাকা অতীতের সাক্ষী! ব্রিটিশদের নির্মিত মালদহের প্রথম নীলকুঠি এখন পরিত্যক্ত ইঁটের দেওয়াল
আরও দেখুন

হাসপাতালের এমন অবস্থা দেখে অনেকেই হাসপাতাল চত্ত্বর সহ সংলগ্ন এলাকায় নিকাশি ব্যবস্থা আরও উন্নত করার দাবি জানিয়েছেন। একইসঙ্গে তার কার্যত মেনেও নিয়েছেন, রেকর্ড পরিমান বৃষ্টির ফলে হাসপাতালের বিভিন্ন বিভাগে জল ঢুকে পড়েছিল। যে কারণে সমস্যা হয়েছে রোগীদের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতভর বৃষ্টিতে জলমগ্ন হাসপাতাল! বেডের ওপর বসেই রাত কাটালেন রোগীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল