TRENDING:

ধূমপায়ীদের জন্য খারাপ খবর! 'এই জায়গায়' ধরা পড়লেই গুনতে হবে জরিমানা

Last Updated:

হাসপাতাল চত্বরে শুরু হয়েছে কড়া নজরদারি। ধরা পড়লেই দিতে হবে ২০০ টাকা জরিমানা। জানুন কী হল...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা, বনোয়ারীলাল চৌধুরী: কালনা মহকুমা হাসপাতাল চত্বরে মঙ্গলবার হঠাৎই হইচই! হাসপাতাল মানে যেখানে রোগী, আত্মীয়-স্বজনদের ভিড়। সেখানে দাঁড়িয়ে যদি কেউ তামাকজাত দ্রব্য সেবন করেন, তা যে কতটা বিপজ্জনকন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। অথচ এতদিনেও বহু মানুষ নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সেটাই করছেন হাসপাতাল চত্বর, করিডর কিংবা ক্যান্টিন চত্বরে!
কালনা হাসপাতাল চেকিং।
কালনা হাসপাতাল চেকিং।
advertisement

তবে এবার সেই দিন শেষ! জেলা টোব্যাকো কন্ট্রোল দফতরের বিশেষ উদ্যোগে কালনা হাসপাতাল চত্বরে শুরু হয়েছে কড়া নজরদারি। ধরা পড়লেই দিতে হবে ২০০ টাকা জরিমানা। হাসপাতালের চারপাশে বড় বড় পোস্টার ঝুলিয়ে দেওয়া হয়েছিল সতর্কবার্তা। হাসপাতাল প্রাঙ্গণে ধূমপান নিষিদ্ধ। কিন্তু এদিন সেই নিয়ম অমান্য করলেই পড়তে হয়েছে ফাঁদে। জেলা টোব্যাকো কন্ট্রোল দফতরের তিনজনের একটি প্রতিনিধি দল কালনা মহকুমা হাসপাতালে পৌঁছে হঠাৎ চেকিং শুরু করেন। সঙ্গে ছিলেন হাসপাতালের সহকারী সুপার ও ক্যাম্পাসে মোতায়েন থাকা পুলিশকর্মীরাও।

advertisement

আরও পড়ুন : বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা! রেললাইনে হাতির দল, চালকদের তৎপরতায় থামল ট্রেন

অভিযানের সময় ধূমপানরত কয়েকজনকে হাতেনাতে ধরে জরিমানাও নেওয়া হয়। এ দৃশ্য দেখে বাকিরাও অপ্রস্তুত হয়ে পড়েন। তবে শুধু হাসপাতাল চত্বরেই নয়, অভিযোগ উঠেছে হাসপাতালের বাইরে লাগোয়া দোকানগুলিতে সহজেই মেলে তামাকজাত দ্রব্য। অনেকেই প্রশ্ন তুলেছেন, যখন হাসপাতালের সন্নিকটে বিক্রি হচ্ছে তাহলে সেগুলিকেও বন্ধ করা দরকার। এই বিষয় নিয়েই পুলিশের সঙ্গে সাধারণ মানুষের তর্কাতর্কিও হয় মঙ্গলবার।

advertisement

View More

আরও পড়ুন : ত্রাণের খোঁজে বেরিয়েছিলেন, হঠাৎ ডিঙি উল্টে সব শেষ! বাড়ি ফেরা হল না আর, তিনদিন পরে মিলল দেহ

জেলা টোব্যাকো কন্ট্রোল দফতরের আধিকারিক সুবর্ণময়ী সামন্ত বলেন, আমরা জেলার বিভিন্ন হাসপাতালে এই ধরণের অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি। বহু জায়গায় ধূমপান নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আজ মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে রোগীর আত্মীয়রা বলছেন, “আমরা এখানে চিকিৎসার জন্য আসি। ধূমপানের ধোঁয়া শুধু রোগীদের ক্ষতি করছে না, আমাদেরও অসুবিধা হচ্ছে। এই পদক্ষেপ খুব ভালো।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

একজন চিকিৎসকের কথায়,“ধূমপান হাসপাতালের মতো জায়গায় একেবারেই মানানসই নয়। জরিমানার ভয়ে হলেও যদি মানুষ এ অভ্যাস ছাড়ে, তাহলে সত্যিই তা বড় সাফল্য।” সবমিলিয়ে এখন থেকে হাসপাতাল চত্বরে ধূমপান মানেই ২০০ টাকার ফাইন! অর্থাৎ রোগী-আত্মীয়রা তো বটেই, ক্যান্টিন থেকে শুরু করে আশেপাশের দোকানদারদেরও সতর্ক হতে হবে। না হলে যে কোনও সময় কড়া শাস্তির মুখোমুখি হতে হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ধূমপায়ীদের জন্য খারাপ খবর! 'এই জায়গায়' ধরা পড়লেই গুনতে হবে জরিমানা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল