TRENDING:

দু'মুঠো ভাতের জন্য শিশুদের অবস্থা দেখে চোখে জল আসবে! আলোর ভিড়ে 'সমাজের অন্ধকার' তুলে ধরেছে এই মণ্ডপ

Last Updated:

Kali Puja 2025 : চোখ ধাঁধানো আলোকসজ্জা আর বিগ বাজেটের থিম পুজোর ভিড়ের মাঝেও বারাসাতের সাউথ ভাটরা ক্লাবের শ্যামাপুজো এবার দর্শনার্থীদের মন ছুঁয়ে নিয়েছে এক অন্য ভাবনায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায় : চোখ ধাঁধানো আলোকসজ্জা আর বিগ বাজেটের থিম পুজোর ভিড়ের মাঝেও বারাসাতের সাউথ ভাটরা ক্লাবের শ্যামাপুজো এবার দর্শনার্থীদের মন ছুঁয়ে নিয়েছে এক অন্য ভাবনায়। ক্লাবের ৩৬ তম বর্ষে তাঁদের থিম “বন্ধ হোক শিশু শ্রম” সমাজের অন্ধকার এক দিককে তুলে ধরে দেওয়া হয়েছে সজাগ বার্তা।
advertisement

মণ্ডপের প্রবেশদ্বার থেকে প্রতিমা পর্যন্ত ফুটে উঠেছে শিশু শ্রমের নানাদিক। কোথাও ইটভাটায়, কোথাও চায়ের দোকানে, আবার কোথাও নির্মাণস্থলে কাজ করছে অপ্রাপ্তবয়স্ক শিশুরা। এমনই দৃশ্য দর্শনার্থীদের ভাবিয়ে তুলছে। উদ্যোক্তারা জানিয়েছেন, এই থিমের মধ্য দিয়ে তাঁরা সমাজকে মনে করিয়ে দিতে চেয়েছেন- ১৪ বছরের নিচে শিশুদের দিয়ে কাজ করানো আইনত দণ্ডনীয় অপরাধ।

আরও পড়ুন : শুধু শক্তিগড় নয়, এখানে গেলেও পেয়ে যাবেন ল্যাংচা! একটাতেই ভরবে পেট, দাম জানলে খুশিতে লাফাবেন

advertisement

পুজো উদ্যোক্তা কৌশিক কর্মকার জানান, তারা চেয়েছেন সমাজকে সচেতন করতে। বড় বাজেটের পুজোর সঙ্গে প্রতিযোগিতা নয়, তাদের উদ্দেশ্য ছিল হৃদয়ে ছোঁয়া একটি বার্তা পৌঁছে দেওয়া। দেবী প্রতিমাতেও রয়েছে প্রতীকী ছোঁয়া। ছোট থেকে বড় হওয়া, অন্ধকার থেকে আলোর পথে ফেরা- সবই ফুটে উঠেছে শিল্পীর নিপুণ হাতে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

দর্শনার্থীদের মধ্যে বহু মা আবেগে আপ্লুত হয়ে পড়েছেন এই বাস্তবচিত্র দেখে। বিগ বাজেটের ঝলমলে পুজোর মাঝেও তাই সাউথ ভাটরা ক্লাবের এই ভাবনা সাড়া ফেলেছে বারাসাতজুড়ে। মণ্ডপে মানুষের ঢল প্রমাণ করছে- সমাজ সচেতনতার বার্তাও হতে পারে এক মননশীল পুজোর মূল আকর্ষণ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দু'মুঠো ভাতের জন্য শিশুদের অবস্থা দেখে চোখে জল আসবে! আলোর ভিড়ে 'সমাজের অন্ধকার' তুলে ধরেছে এই মণ্ডপ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল