TRENDING:

Jhargram Dialysis Centre: ঝাড়গ্রামের বাসিন্দা? কিডনির সমস্যায় ভুগছেন...! তাহলে আপনার জন্য দারুণ খবর

Last Updated:

Jhargram Dialysis Centre: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবার চালু হতে চলেছে ডায়ালাইসিস ইউনিট। পিপিপি মডেলে এটি তৈরি করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: আর পোহাতে হবে না ঝক্কি! একসঙ্গে ১০ রোগী পাবেন পরিষেবা, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবার চালু হতে চলেছে ডায়ালাইসিস ইউনিট। পিপিপি মডেলে এটি তৈরি করা হয়েছে। এই ডায়ালাইসিস ইউনিট চালু হয়ে গেলে ঝাড়গ্রামের প্রান্তিক এলাকার মানুষকে আর কলকাতায় বা দূরের কোনও হাসপাতালে যেতে হবে না। এই ডায়ালাইসিস ইউনিটে থাকবে ১০টি বেড। ইতিমধ্যেই মেশিন চলে এসেছে। এই হাসপাতালের উপর নির্ভরশীল জেলার সমস্ত ব্লক সহ আশপাশের বহু গ্রামের মানুষ।
advertisement

হাসপাতাল পরিদর্শনের পর এসএসকেএম হাসপাতালের নেফ্রলজি বিভাগের সহকারী অধ্যাপক অতনু পাল বলেন, “আমরা হাসপাতালের পরিকাঠামো ভিজিট করলাম। আরও কি কি পরিকাঠামোর প্রয়োজন তা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি এখানে ডায়ালাইসিস ইউনিট চালু হয়ে যাবে।”

আরও পড়ুন: স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের ঝামেলা…! বদলিতেও শান্তি নেই, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি, ক্ষোভ অভিভাবকদের

advertisement

কিডনির সমস্যা নিয়ে অনেকেই ঝাড়গ্রাম হাসপাতালে আসেন। কিন্তু যেহেতু ডায়ালাইসিসের ব্যবস্থা এখানে ছিল না, সেই কারণে সংশ্লিষ্ট রোগীদের হয় কলকাতায় বা অন্যত্র রেফার করে দেওয়া হত। এতে চিকিৎসা খরচ যেমন বাড়ত, তেমনই রোগীর পরিজনদেরও ঝক্কি পোহাতে হত। পাশাপাশি ঝাড়গ্রামের এই অঞ্চলে বর্ষার সময় সাপে কাটা রোগীর সংখ্যা বেড়ে যায়। এই ধরনের রোগীর অবস্থার অবনতি হলে কিংবা আপৎকালীন পরিস্থিতিতে ডায়ালাইসিসের প্রয়োজনীয়তা দেখা দেয়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এবার তাঁদের অন্যত্র রেফার না করে ঝাড়গ্রাম হাসপাতালেই ডায়ালাইসিস করা যাবে বলে মত চিকিৎসকদের। এবার তার পরিকল্পনা বাস্তবায়িত হলে আদতে সুফল পাবে সাধারণ মানুষ। এদিন ঝাড়গ্রাম হাসপাতালের পরিকাঠামো পরিদর্শন করেন একটি চিকিৎসকদের দল। বহু দিনের চেষ্টায় অবশেষে এই হাসপাতালে ডায়ালিসিস শুরু হতে চলেছে। এবং সাধারণ মানুষের জন্য তা সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
আরও দেখুন

তন্ময় নন্দী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram Dialysis Centre: ঝাড়গ্রামের বাসিন্দা? কিডনির সমস্যায় ভুগছেন...! তাহলে আপনার জন্য দারুণ খবর
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল