TRENDING:

Bankura News: বাঁকুড়ায় চাঁদের হাট, দেশের সেরা বিজ্ঞানীদের নিয়ে আন্তর্জাতিক সেমিনার

Last Updated:

সেমিনারের বিষয় 'মাইক্রোবস অ্যান্ড সোসাইটি অ্যাকিউটি'। মাইক্রোবস কী? দৈনন্দিন জীবনে মাইক্রোবসের ভূমিকা কতটা এবং মাইক্রবস বিষয়ক সমস্ত আলোচনা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: সম্মিলনী কলেজে দেশের নামজাদা বিজ্ঞানীদের নিয়ে আন্তর্জাতিক সেমিনার। মূলত বড় বিশ্ব বিদ্যালয়গুলিতে আন্তর্জাতিক মানের সেমিনার দেখা যায়। বাঁকুড়া জেলার ছাত্র-ছাত্রীরাও একটি উচ্চ মানের সেমিনারে যোগদান করতে পারবেন। মূলত বাঁকুড়া সম্মিলনী কলেজের মাইক্রো বায়োলজি বিভাগ এবং মাইক্রো বায়োলজিস্ট সোসাইটির তত্ত্বাবধানে এই আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হয়েছে।
advertisement

আরও পড়ুন: দেশের সেরা থানা শ্রীরামপুর

সেমিনারের বিষয় ‘মাইক্রোবস অ্যান্ড সোসাইটি অ্যাকিউটি’। মাইক্রোবস কী? দৈনন্দিন জীবনে মাইক্রোবসের ভূমিকা কতটা এবং মাইক্রবস বিষয়ক সমস্ত আলোচনা এই সেমিনারে দেশের সেরা বিজ্ঞানীদের উপস্থিতিতে হবে। বিজ্ঞানীদের কাছে পেয়ে সমৃদ্ধ হচ্ছে ছাত্র-ছাত্রীরাও। সেমিনারের কনভেনার এবং বাঁকুড়া সম্মিলনী কলেজের মাইক্রো বায়োলজি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডঃ অরিন্দম গাঙ্গুলি জানান, মাইক্রো বায়োলজির উপর আন্তর্জাতিক মানের এই সেমিনার সম্ভবত আগে কখনও হয়নি বাঁকুড়া জেলায়। বিজ্ঞানীদের কাছে শিখতে পেরে আত্মবিশ্বাসী হচ্ছে ছাত্রছাত্রীরা।

advertisement

শুক্রবার সকাল ১০-টায় এই সেমিনারের উদ্বোধন করেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ সুরাল। এই সেমিনারে সামিল হতে দেখা গেল একাধিক বিজ্ঞানীকে। মাইক্রো বায়োলজির ভাষায় বলা হয়, ডোন্ট আন্ডার এস্টিমেট মাইক্রোবাস। যার অর্থ হল, জীবাণুকে উপেক্ষা নয়। জীবাণুকে দেখো, জানো, বোঝো এবং এক সঙ্গে বাস করো। এদিন ছাত্র-ছাত্রীদের দেখা গেল সমানভাবে অংশগ্রহণ করতে। পোস্টার বানিয়ে, প্রেজেন্টেশন দিয়ে এবং প্রজেক্ট তৈরি করে উপস্থাপন করেন ছাত্র-ছাত্রীরা। বাঁকুড়া সম্মিলনী কলেজের ছাত্রী প্রিয়াঙ্কা পাত্র জানান, অভিজ্ঞ বিজ্ঞানীদের সান্নিধ্যে আত্মবিশ্বাস বাড়ছে। প্রশ্ন করা এবং জানার আকাঙ্ক্ষা থেকে তৈরি হচ্ছে বিষয়ের প্রতি ভালোবাসা।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

দুইদিন ব্যাপী এই আন্তর্জাতিক সেমিনার ২২ ডিসেম্বর শুরু হয়েছে, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। সেমিনারের প্রথম দিন উদ্বোধন থেকে শুরু করে প্রজেক্ট উপস্থাপনা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের আগ্রহ চোখে পড়ার মত ছিল। শিক্ষাক্ষেত্রে বাঁকুড়া জেলার নাম কৃতি ছাত্র-ছাত্রীদের হাত ধরে ছড়িয়েছে দেশ-বিদেশে। এই ধরনের আন্তর্জাতিক সেমিনার জেলার শিক্ষার ইতিহাসে এক নতুন অধ্যায় বলে মনে করছেন বাঁকুড়ার মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাওড়া স্টেশন চত্বরে মাঝেমধ্যেই ঘটছে চুরি-ছিনতাই, কীভাবে নিজেকে খুব সুরক্ষিত রাখবেন? জানুন
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বাঁকুড়ায় চাঁদের হাট, দেশের সেরা বিজ্ঞানীদের নিয়ে আন্তর্জাতিক সেমিনার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল