TRENDING:

India Post: ভারতীয় পোস্টের অভিনব উদ্যোগ! এবার সুন্দরবনের ৮ কিংফিশারকে দেখা যাবে পোস্ট কার্ডে

Last Updated:

ডাক বিভাগের নতুন পোস্টকার্ডে সুন্দরবনের মাছরাঙা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুন্দরবন: দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা ব্লকের সজনেখালি টাইগার রিজার্ভ অফিসে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও পশ্চিমবঙ্গ সার্কেলের ডাক বিভাগের সহযোগিতায় কিং ফিসার পোস্ট কার্ড প্রকাশ করেন রাজ্যের বন স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী বীরবাহ হাঁসদা। ফলে ডাক বিভাগের পোস্ট কার্ডে এবার জায়গা করে নিলে সুন্দরবন জুড়ে দেখতে পাওয়া আটটি প্রজাতির কিংফিসার (মাছ রাঙা পাখি)।
মাছ রাঙা পাখির ছবি জায়গা করে নিল পোস্ট কার্ডে
মাছ রাঙা পাখির ছবি জায়গা করে নিল পোস্ট কার্ডে
advertisement

এদিন ডাক বিভাগের সহযোগিতায় কিংফিশারের ছবি নিয়ে পোস্টকার্ডের উদ্বোধন করে বনমন্ত্রী বীর বাহা হাঁসদা বলেন, সুন্দরবন কেবল একটি বন নয়, এটি জীবনের একটি জীবন্ত শ্বাসপ্রশ্বাসের গোলকধাঁধা। এমনকি সুন্দরবন ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে একটি প্রাকৃতিক দুর্গ এবং পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল।

আরও পড়ুন: মহিলাদের জন্য দারুণ খবর! হাতে আসবে আরও টাকা! সরকারি উদ্যোগে সুস্থ থাকবে পরিবেশ, নতুন করে মিলবে কাজের সুযোগ

advertisement

তিনি আরও বলেন, “এখানে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায় সুন্দরবন জুড়ে। এবারে সুন্দরবনের জুড়ে দেখতে পাওয়া আটটি প্রজাতির মাছ রাঙা পাখির ছবি জায়গা করে নিল পোস্ট কার্ডে। সকলকে আহ্বান জানাবো পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমরা সকলেই এগিয়ে বৃক্ষ রোপণ করি।”

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

এ বিষয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প জানান, এই পোস্ট কার্ডগুলি বিশেষ বার্তা বহন করছে। সুন্দরবনের বৈচিত্র ও সৌন্দর্যের পাশাপাশি এই বাদাবনের প্রতি সচেতন হওয়ার ডাক দিচ্ছে এগুলি। বাঘ ও অন্যান্য প্রাণীদের নিয়ে বারে বারে কথা হয়েই থাকে। কিন্তু এবারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সুন্দরবনের এই মাছরাঙাদের উপর।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সুমন সাহা

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India Post: ভারতীয় পোস্টের অভিনব উদ্যোগ! এবার সুন্দরবনের ৮ কিংফিশারকে দেখা যাবে পোস্ট কার্ডে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল