উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত বাউড়িয়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশুতোষ সাউ। বয়স আনুমানিক ৪০ বছর। প্রতিদিনের মতই শুক্রবার বাড়ি থেকে রওনা দিয়েছিলেন। সকাল ছ’টার ডিউটিতে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিলেন তিনি। কিন্তু নিজের কর্মস্থল থেকে সামান্য দূরত্বে দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। দুর্ঘটনাটি হয়েছে বাউরিয়া নর্থ মিল রোডের পঞ্চানন তলা সংলগ্ন স্থানে। সিমেন্ট বোঝাই লরি’র চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
advertisement
আরও পড়ুন : দেওয়ালে পরিবেশ বাঁচানোর ছবি, অথচ গাছ কেটেই সাজানো হয়েছে স্টেশন! বিতর্কে রেল কী করল জানেন?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তখন ঘড়ির কাঁটায় সবে সকাল ছ’টা পেরিয়েছে। সামনে থাকা লরি ওভারটেক করতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাইক চালক। চলন্রত লরির নিচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে চাকায় পিষ্ট হব ওই ব্যক্তি। যদিও তাঁকে দ্রুত উদ্ধার করেন স্থানীয় মানুষ। কিন্তু ততক্ষণে সব শেষ। শরীরের ওপর দিয়ে মালবোঝাই লরির চাকা। যার ফলে সাতসকালে রক্তাক্ত হয়ে ওঠে এলাকা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পৌঁছয় স্থানীয় পুলিশ স্টেশনে। ঘটনাস্থলে বাউড়িয়া থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। সাত সকালে এমন মর্মান্তিক দুর্ঘটনার জেরে এলাকায় থমথমে ভাব। ঘটনাকে ঘিরে এলাকায় নেমেছে শোকের ছায়া।






