TRENDING:

ধুলাগড়, যেমন নাম, তেমন...! ধুলাগড় মানে এখন শুধুই ধুলোয় স্নান! হাড়ে হাড়ে টের পাচ্ছেন সবাই

Last Updated:

'ধুলাগড়' নামের যেন সার্থকতা! ধুলাগড়ে ধুলোয় স্নান। হ্যাঁ এমনই ঘটনা ঘটে চলেছে জাতীয় সড়ক লাগোয়া পাইকারি সবজি বাজার সংলগ্ন ধুলাগড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধুলোগড়, রাকেশ মাইতি: ‘ধুলাগড়’ নামের যেন সার্থকতা! ধুলাগড়ে ধুলোয় স্নান। হ্যাঁ এমনই ঘটনা ঘটে চলেছে জাতীয় সড়ক লাগোয়া পাইকারি সবজি বাজার সংলগ্ন ধুলাগড়ে। মাঝে মধ্যে ধুলোয় ঢেকে যাচ্ছে আকাশ রাস্তাঘাট সমস্ত কিছু। ধুলাগড় হাওড়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরত্বে। আবার বাগনান থেকে প্রায় ৩৫-৪০ কিমি দূরত্বে। হুগলি নদীর কাছেই। প্রবীণ মানুষদের কথায়, একসময় প্রায় নির্জন স্থান ধূ-ধূ মাঠ।
advertisement

বর্তমানে ধুলাগড় হল শিল্পের কেন্দ্রবিন্দু। হাওড়া জেলার গ্রাম ও শহরের কেন্দ্র বিন্দু ধুলাগড়। দিনরাত দারুণ ব্যস্ত একটা জনপদ। প্রতিদিন হাজার হাজার মানুষের আসা যাওয়া। বলা যেতে পারে সারা দেশের মানুষের পদধূলি পরে ধুলাগড়ে‌। একটি জনপদের নামকরণের সঠিক কারণ জানা যায়নি। এককালে ধুলোগোড় বিঘার পর বিঘা জলাভূমি।

আরও পড়ুন: বালিশের নিচে তীব্র বিষধর কালাচ! ঘুমের মাঝেই ঘটল মর্মান্তিক ঘটনা, প্রাণ গেল সপ্তম শ্রেণীর পড়ুয়ার

advertisement

View More

গত কয়েক দশকে ভোল বদলে যায় হাওড়ার ধুলাগড়ের। বর্তমানে রীতিমতো ব্যস্ত জনপদ। সকাল থেকে রাত মানুষের কোলাহল। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাজের সুবাদে প্রতিদিন অসংখ্য মানুষ এসে হাজির হচ্ছে এখানে। এই সময় ধুলাগড় মানে দারুণ ব্যস্ত হই হই কোলহালময় একটা স্থান।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু!
আরও দেখুন

তবে ইদানিং ধুলাগড় মানে ধুলোর সাম্রাজ্য। অনেকেই মনে করছেন, ফাঁকা মাঠ কাঁচা পথ, সেখানেই ধুলোর উৎপত্তি ছিল প্রচুর। তা থেকেই হয়ত ধুলাগড় নামকরণ হয়েছে। আর বর্তমানে নামকরণের যেন সার্থকতা, ধুলাগড় মানে ধুলোয় ডাকা এক ফালি শহর। যানজট ব্যস্তময় স্থানের রাস্তাঘাট দোকান-পাসারি ঢেকে যাচ্ছে ধুলোয়। ধুলাগড় এলে এই বর্ষার ফাঁকেও ধুলোয় স্নান হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ধুলাগড়, যেমন নাম, তেমন...! ধুলাগড় মানে এখন শুধুই ধুলোয় স্নান! হাড়ে হাড়ে টের পাচ্ছেন সবাই
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল