TRENDING:

দুঃস্থ পরিবারের এই যুবক কীভাবে করল এত বড় কাজ, দেখলেই আপনার চোখ উঠবে কপালে!

Last Updated:

বাঁকুড়ার যুবক নারকেলের খোলা খোদাই করে ফুটিয়ে তুলছে বিভিন্ন রকমের ছবি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরী: ছোট থেকেই আর্টের কাজের উপর নেশা ছিল বাঁকুড়ার এই যুবকের! তাই হয়ত এখন আর্টের কাজে এত পারদর্শী। আর কটু ভাগ্য সঙ্গ দিলে হয়ত জাতীয় পুরস্কার পেতে পারে ২৫ বছর বয়সের এই যুবক! কী এমন করছে এই যুবক যে জাতীয় পুরস্কার পাওয়ার আশা রয়েছে? শুনলে অবাক হবেন যে দুস্থ পরিবারের এই যুবক কীভাবে এত বড় কাজ করল! অসাধ্যকে সাধন করে দেখিয়েছে বাঁকুড়ার যুবক লুলু কাদমা।
advertisement

বাঁকুড়ার বিষ্ণুপুর পুর শহরের এক দুঃস্থ পরিবারের সন্তান ২৫ বছরের লুলু কাদমা। মাটির বাড়ি, উপরে টালির ছাউনি, সেই বাড়িতে বসেই সারাক্ষণ কোকোনাট আর্ট নিয়ে ব্যস্ত সে। কী এই কোকোনাট আর্ট? আসলে নারকেল খেয়ে যে খোলা ফেলে দিই সেই খোলা সংগ্রহ করে তার উপর বিভিন্ন কারুকার্য ফুটিয়ে তুলছেন শিল্পী। নারকেলের খোলা দিয়ে বানাচ্ছেন বিভিন্ন রকমের জিনিস এছাড়াও সেই নারকেলের খোলার উপর খোদাই করে ফুটিয়ে তুলছে বিভিন্ন রকমের ছবি।

advertisement

এই শিল্পীর কোকোনাট আর্টের কাজ দেখলে আপনিও চোখ ফেরাতে পারবেন না। যেভাবে একটা নারকেলের খোলাকে সংগ্রহ করে সেটাকে প্রস্তুত করে তার রূপ দেওয়া হয় এবং তার উপরেই খোদাই করে যেভাবে বিভিন্ন রকমের ছবি বানাচ্ছেন এই যুবক। তাতে অবাক হবেন আপনি! নিপুন সূক্ষ্ম হাতের ছোঁয়ায় লুলু কদমার হাতে এখন তৈরি হচ্ছে কোকোনাট আর্ট।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
জঞ্জালে ঢেকেছে অশোকনগরের ওএনজিসি প্ল্যান্ট, কবে শুরু হবে খনিজ তেল ও গ্যাস উত্তোলন?
আরও দেখুন

আগে ছোট ছোট ছিনি হাতুড়ি বা বিভিন্ন রকম যন্ত্রপাতি দিয়ে নারকেলের খোলাকে খোদাই করে কোকোনাট আর্ট বানাতেন এই শিল্পী। এখন এই প্রযুক্তির যুগে অনেকটাই সহযোগিতা করছে মেশিন। লুলু কদমার হাতে বানান কোকোনাট আট এখন পাড়ি দিচ্ছে বেশ-বিদেশে। আপনারও কি চাই এই আর্ট এর কাজ, তাহলে আপনাকে যেতে হবে বিষ্ণুপুর। সেখানে শিল্পীর নিপুণ সূক্ষ্ম হাতের ছোঁয়ায় নারকেলের খোলার উপর ফুটে উঠছে বিভিন্ন রকমের ছবি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুঃস্থ পরিবারের এই যুবক কীভাবে করল এত বড় কাজ, দেখলেই আপনার চোখ উঠবে কপালে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল