এই স্মার্ট ওপিডির ফলে উন্নত চিকিৎসা পরিষেবার পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা রোগীরাও উপকৃত হবেন। রাজ্যের মধ্যে এটিই প্রথম স্মার্ট ওপিডি, যা একটি মডেল হিসেবে তৈরি করা হচ্ছে। পরবর্তীতে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল সহ অন্যান্য সরকারি হাসপাতালেও এই একই ধরনের ওপিডি নির্মাণের পরিকল্পনা রয়েছে রাজ্যস্বাস্থ্য দপ্তরের।
আরও পড়ুন: কলকাতার ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে এমন এক অশ্বক্ষুরাকৃতি হ্রদ! যেখানে ঘুরতে গেলে আর ফিরতে মন চাইবে না
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নৈহাটি হাসপাতালের বর্তমান বেহাল দশা নিয়েও উচ্চপর্যায়ে আলোচনা চলছে, যাতে ভবিষ্যতে আরও উন্নত পরিষেবা প্রদান করা যায়। বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসা পরিষেবার ভরসা এই হাসপাতালই। তিনটি ধাপে স্মার্ট ওপিডি নির্মাণের কাজ সম্পন্ন হবে। এই উদ্যোগের ফলে এলাকার কয়েক হাজার মানুষ অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
Rudra Narayan Roy





