স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগদা হাসপাতাল সংলগ্ন কৃষি মন্দির পিছন থেকে যুবকের গলাকাটা দেহ উদ্ধার হয় এদিন সন্ধ্যায়। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগদা থানার পুলিশ। এরপর পুলিশের উপস্থিতিতে জানা যায় মৃত যুবকের নাম পীযূষ হালদার।
আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, রয়েছেন হৃত্বিকও! কত নম্বরে জানেন?
advertisement
বছর ৩৫-এর ওই যুবকের বাড়ি নছেপোতা এলাকায়। এলাকাবাসীরা পীযুষ চাষাবাদের কাজ করে বলেই জানেন। কিন্তু কী কারণে খুন করা হল তাকে! তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।
আরও পড়ুন: দামি দামি মশার তেল-ধূপ বাদ দিন, পাতিলেবুতে ‘এই’ জিনিসটি জ্বালান! মশার বংশ খুঁজে পাবেন না
কান্নায় ভেঙে পড়েছে পরিবার-পরিজনেরা। এলাকার ছেলের এমন করুণ পরিণতিতে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন পরিবার থেকে এলাকাবাসীরা। ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি সীমান্ত এলাকা বাগদায়।
Rudra Nrayan Roy






