TRENDING:

Crime News: ভিন রাজ্যে রুটি-রুজির খোঁজে গিয়ে মৃত্যু! মুম্বইয়ে নৃশংসভাবে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক

Last Updated:

Crime News: মুম্বইয়ে লোহার হাতুড়ির আঘাতে নৃশংসভাবে খুন হলেন মুর্শিদাবাদের রানিতলা থানার হাজীগঞ্জ এলাকার পরিযায়ী শ্রমিক রেন্টু শেখ। জীবিকার তাগিদে ভিন রাজ্যে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা গ্রাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফরহাদ হোসেন, লালবাগ, মুর্শিদাবাদ: মুম্বইয়ে লোহার হাতুড়ির আঘাতে নৃশংসভাবে খুন হলেন মুর্শিদাবাদের রানিতলা থানার হাজীগঞ্জ এলাকার পরিযায়ী শ্রমিক রেন্টু শেখ। জীবিকার তাগিদে ভিন রাজ্যে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা গ্রাম।
ফরেনসিক নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। কিন্তু সেই বিদ্যেই শেষমেশ তাঁকে নিয়ে গেল অপরাধের পথে! প্রেমিককে খুন করে দেহ গোপন করতে ফরেনসিক জ্ঞান ব্যবহার করলেন দ্বিতীয় বর্ষের ছাত্রী!
ফরেনসিক নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। কিন্তু সেই বিদ্যেই শেষমেশ তাঁকে নিয়ে গেল অপরাধের পথে! প্রেমিককে খুন করে দেহ গোপন করতে ফরেনসিক জ্ঞান ব্যবহার করলেন দ্বিতীয় বর্ষের ছাত্রী!
advertisement

আরও পড়ুনঃ প্রায় উপসর্গহীন এই রোগ! নীরবে শরীরে বাসা বাঁধে HPV, বছর পরে ডেকে আনে সার্ভিক্যাল ক্যানসার সতর্ক করছেন বিশেষজ্ঞরা

সোমবার সকালে রেন্টু শেখের নিথর দেহ গ্রামে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা। গ্রামের প্রতিটি বাড়িতে নেমে আসে শোকের ছায়া। যিনি পরিবারের একমাত্র ভরসা ছিলেন, তাঁর এই অকালপ্রয়াণে পরিবার আজ দিশেহারা। এলাকার মানুষের মুখে একটাই প্রশ্ন—ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা কোথায়?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ও মা! অরিজিৎ সিং-এর বাড়ির ছাদে আমির! দুই মহা তারকাকে ঘুড়ি ওড়াতে দেখল জিয়াগঞ্জের মানুষ
আরও দেখুন

এই ঘটনার পর সোমবার দুপুরে হাজীগঞ্জে পৌঁছান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং সংবাদমাধ্যমকে জানান, যে স্থানে মুম্বইয়ে রেন্টু শেখকে খুন করা হয়েছে, সেখানকার সংসদ সদস্যের সঙ্গেও তিনি কথা বলেছেন। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তিনি। নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: ভিন রাজ্যে রুটি-রুজির খোঁজে গিয়ে মৃত্যু! মুম্বইয়ে নৃশংসভাবে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল