TRENDING:

West Bengal By Elections: নীল আবির মেখে ভোট প্রচার করলেন সিপিএম প্রার্থী, শান্তিপুরে জোর বিতর্ক

Last Updated:

ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা সৌমেনবাবুকে কটাক্ষ করতে শুরু করেন ()৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শান্তিপুর: বিধানসভা নির্বাচনে সিপিএমের (CPIM West Bengal) প্রাপ্তি ছিল শূন্য৷ ভবানীপুরে উপনির্বাচন এবং শামসেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোটেও মুখ পুড়েছে বামেদের৷ ফলে লাল আবির উড়িয়ে আনন্দ উদযাপনের উপায় নেই সিপিএম নেতা, কর্মীদের৷ এই যখন পরিস্থিতি তখন লাল নয়, নীল আবির মেখে প্রচার সারলেন শান্তিপুরের সিপিএম প্রার্থী সৌমেন মাহাতো৷ যা নিয়ে রীতিমতো কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল, বিজেপি এবং কংগ্রেসের প্রার্থীরা৷
নীল আবির মেখে প্রচারে সিপিএম প্রার্থী সৌমেন মাহাতো৷
নীল আবির মেখে প্রচারে সিপিএম প্রার্থী সৌমেন মাহাতো৷
advertisement

আগামী ৩০ অক্টোবর শান্তিপুরে উপনির্বাচন (Santipur By Election)৷ এ দিন শান্তিপুরে প্রচারে বেরিয়েছিলেন সিপিএম প্রার্থী সৌমেন মাহাতো (Santipur CPIM Candidate Soumen Mahato)৷ সেই সময় ওই রাস্তা দিয়ে একটি দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল৷ সেখানেই চলছিল আবির খেলা৷ সিপিএম প্রার্থীকে সামনে পেয়ে তাঁকেও নীল আবির মাখিয়ে দেন শোভাযাত্রার সঙ্গে থাকা পুজো উদ্যোক্তারা৷ সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা সৌমেনবাবুকে কটাক্ষ করতে শুরু করেন৷

advertisement

যদিও নীল আবির মাখা নিয়ে কোনও বিতর্ক বাড়াতে চাননি সিপিএম প্রার্থী৷ তিনি দাবি করেন, ' দুর্গা প্রতিমা নিরঞ্জনের সময় কয়েকজন আমাকে নীল রংয়ের আবির মাখিয়ে দেয়। শুভেচ্ছা বিনিময় হয়। এটা ভালোবাসার, এর মধ্যে রাজনীতির কিছু নেই।'

আরও পড়ুন: প্রয়াত কাজল সিনহার বাড়িতে বিজেপি প্রার্থী, উপনির্বাচনের প্রচারে সৌজন্য খড়দহে

advertisement

সিপিএম প্রার্থী এ কথা বললেও তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি শান্তিপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী৷ তিনি বলেন, 'সিপিএম দলটা লাল, নীল, সবুজ সব রংয়ের আবির মাখতে পারে৷ গেরুয়া আবির মাখলেও অবাক হব না৷ '

বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসের আবার কটাক্ষ, 'সিপিএম দলটারই কোনও বিশ্বাসযোগ্যতা নেই৷ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে৷ ওরা তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করছে৷' কয়েকদিন আগে পর্যন্ত যে কংগ্রেস সিপিএমের জোট সঙ্গী ছিল রাজ্যে, তারাও আবির কাণ্ড নিয়ে সিপিএম-কে বিঁধতে ছাড়েনি৷ শান্তিপুরের কংগ্রেস প্রার্থী রাজু পাল সিপিএম-কে বিশ্বাসঘাতক বলে তোপ দেগেছেন৷

advertisement

প্রসঙ্গত, রাজ্যের শাসক দলের সমর্থকরা সাধারণত সবুজ আবিরই বেশি পছন্দ করেন৷ বিজেপি সমর্থক গেরুয়া আবির উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন৷ কিন্তু এ রাজ্যে সরকারি সমস্ত প্রকল্পে সাদার সঙ্গে নীল রং ব্যবহার করা হয়ে থাকে৷ ফলে নীল রংয়ের সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগ খুঁজে পান অনেকেই৷ সিপিএম প্রার্থী শেষ পর্যন্ত নীল আবির মেখে ঘুরে বেড়ানোয় বিতর্ক ছড়াতে দেরি হয়নি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

Ranjit Sarkar

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal By Elections: নীল আবির মেখে ভোট প্রচার করলেন সিপিএম প্রার্থী, শান্তিপুরে জোর বিতর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল