IMD Weather Update: আচমকাই বদল শুরু আবহাওয়ার! সংক্রান্তির আগেই বঙ্গে নামবে বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
IMD Weather Update: পৌষের শেষে তাপমাত্রার পারদ খানিকটা ঊর্ধ্বমুখী। তবে আপাতত শীত বিদায় নিচ্ছে না বঙ্গ থেকে। পৌষ সংক্রান্তিতেও হাড় কাঁপান শীতের অনুভূতি থাকবে বঙ্গজুড়ে।
advertisement
1/6

*পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: পৌষের শেষে তাপমাত্রার পারদ খানিকটা ঊর্ধ্বমুখী। তবে আপাতত শীত বিদায় নিচ্ছে না বঙ্গ থেকে। পৌষ সংক্রান্তিতেও হাড় কাঁপান শীতের অনুভূতি থাকবে বঙ্গজুড়ে।
advertisement
2/6
*দক্ষিণের জেলাগুলিতে সকাল থেকেই রোদের ঝলকানিতে হালকা গরমের অনুভূত হচ্ছে। শহর কলকাতাতেও একই রকম রয়েছে আবহাওয়া। তবে দক্ষিণের জেলাগুলিতে শীতের আমেজ যথেষ্ট রয়েছে। ব্যতিক্রম নয় জঙ্গলমহলের পুরুলিয়া জেলা।
advertisement
3/6
*এইদিন জেলা পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ৯ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। রবিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার।
advertisement
4/6
*দক্ষিণের জেলাগুলিতে শীতের আমেজ সামান্য কমেছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেড়ে যাওয়ায় সম্ভাবনা রয়েছে। যদিও তা সাময়িক ভাবে বাড়বে। মূলত দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী বলে জানা যাচ্ছে। যদিও তার সরাসরি কোনও প্রভাব বাংলার উপর পড়বে না। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা উর্দ্ধমুখীই থাকবে। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও নদিয়ায় কুয়াশার প্রভাব দেখা যাবে।
advertisement
5/6
*অন্যদিকে, উত্তরবঙ্গে এক আলাদাই চিত্র। তীব্র শীতে কাঁপছে উত্তরের জেলাগুলি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে মরশুমের সবথেকে শীতলতম দিন। কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। শীতের দাপটে কাবু উত্তরবঙ্গবাসী।
advertisement
6/6
*দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার পাশাপাশি রয়েছে কুয়াশার দাপটও। হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব থাকবে দক্ষিণের বেশ কিছু জেলায়। জেলা পুরুলিয়াতে থাকবে হালকা কুয়াশার প্রভাব।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Weather Update: আচমকাই বদল শুরু আবহাওয়ার! সংক্রান্তির আগেই বঙ্গে নামবে বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট