TRENDING:

Bankura News: ধান চাষে সার হিসেবে ব্যবহৃত গো-মূত্র! বিপুল ফলন পেলেন কৃষকরা

Last Updated:

দেশীয় ধানের বাজার রয়েছে যথেষ্ট। দেশী ধান শরীরের পক্ষে স্বাস্থ্যকর। আধুনিকতার সঙ্গে স্বাস্থ্য সচেতনতার বাড়ছে সমাজে। ফলেএই ধানগুলিকে বিক্রি করে ভবিষ্যৎ দেখছেন কৃষকরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: দেশীয় খাবারের প্রতি ধীরে ধীরে বাড়ছে মানুষের আগ্রহ। জৈব চাষাবাদে আগ্রহী হচ্ছেন বহুজন। এবার বাঁকুড়ার ছাতনা ব্লকে প্রায় ২০০ বিঘা জমিতে শুরু হয়েছে জৈব ধানের চাষ। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ধান কাটা। এক-দু’জন চাষি নয়, ছাতনা ব্লকের প্রায় ১৭ টি গ্রামের দেড় হাজার কৃষক পরিবার এই ধান চাষ করেছেন।
advertisement

আরও পড়ুন: স্কুলের গেটে ঝুলিছে তালা, পোস্টার হাতে দাঁড়িয়ে পড়ুয়ারা! কারণ জানলে অবাক হবেন

Development Research Communication and Services Centre-এর তত্ত্বাবধানে চলছে জৈব ধানের চাষাবাদ। গ্রামের পিছিয়ে পড়া মানুষদের পরিবারের জীবন-জীবিকার মানোন্নয়ন ও খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে এই উদ্যোগ। কেরালা সুন্দরী, লাল বাদশাহভোগ, মুগাই এবং ভূতমুড়ি ধান চাষ করা হয়েছে ছাতনায়।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন:

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

দেশীয় ধানের বাজার রয়েছে যথেষ্ট। দেশী ধান শরীরের পক্ষে স্বাস্থ্যকর। আধুনিকতার সঙ্গে স্বাস্থ্য সচেতনতার বাড়ছে সমাজে। ফলেএই ধানগুলিকে বিক্রি করে ভবিষ্যৎ দেখছেন কৃষকরা। কোনওরকম রাসায়নিক সার ছাড়াই জৈব সার ব্যবহার করে হচ্ছে এই চাষ। ইউরিয়ার বদলে ব্যাবহার করা হচ্ছে গো-মূত্র। তাতে যথেষ্ট বেশি ফলন পেয়েছেন কৃষকরা। বেশি ধান চাষ করতে খুব একটা প্রয়োজন হয় না ওষুধের। তুলনামূলকভাবে খাটনি কম। ফলন পাওয়া যাচ্ছে প্রায় দ্বিগুণের কাছাকাছি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহরেও বাড়ির ছাদে মাটি ছাড়াই ফলবে টাটকা,তাজা শাক-সবজি,ফল! কীভাবে জানাচ্ছেন বাগান বিশেষজ্ঞ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: ধান চাষে সার হিসেবে ব্যবহৃত গো-মূত্র! বিপুল ফলন পেলেন কৃষকরা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল