TRENDING:

West Bengal News: হাঁসুয়া নিয়ে এগিয়ে এল দাদা, ভাইয়ের শরীরে পরপর কোপ! CBI ধরল বৌদি, বৌমা, ভাইপোকে

Last Updated:

West Bengal News: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#সবং: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দাদার হাতে খুন ভাই। কয়েকমাস পর সোমবার রাতে সিবিআই এই ঘটনায় গ্রেফতার করল তিন জনকে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দাদার হাতে খুন ভাই৷ গত বছরের ৪ মে ঘটনাটি ঘটেছিল। পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বিষ্ণুপুর অঞ্চলের মারকুন্ডা গ্রামে। মৃতের নাম বিশ্বজিৎ মহেশ (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। পাশাপাশি বাড়ি দুই ভাইয়ের। গত ৪ মে সন্ধ্যায় জমি নিয়ে বিবাদ চরমে ওঠে এবং শেষ পর্যন্ত তা গড়ায় খুনে। মৃতের ছেলে সত্যজিৎ মহেশ জানান, জমি জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে। জ্যাঠা-কাকার সঙ্গে বচসা হয়। তখনই তাঁর বাবাকে উঠোনে টেনে নিয়ে গিয়ে হাঁসুয়া দিয়ে এলোপাথারি কোপাতে থাকে জেঠু বিদ্যুৎ মহেশ।

advertisement

আরও পড়ুন: কলকাতায় হঠাৎ কমছে বাসের সংখ্যা! আরও ভোগান্তি অপেক্ষায়? 'কারণ' শুনলে চমকে উঠবেন

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। তারপর মৃতদেহটিকে পুকুরে ফেলে চলে যায় কাকা, জ্যাঠা। সেই ঘটনার তদন্তভার যায় সিবিআই-এর কাছে। এবং তারপরেই দীর্ঘ কয়েকমাস পর গতকাল রাতে সবংয়ের মারকন্ডুচক এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করে সিবিআই। সম্পর্কে মৃতের বৌদি, বৌমা ও ভাইপোকে গ্রেফতার করে সিবিআই। আজই তাদের আদালতে তোলা হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: হাঁসুয়া নিয়ে এগিয়ে এল দাদা, ভাইয়ের শরীরে পরপর কোপ! CBI ধরল বৌদি, বৌমা, ভাইপোকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল