TRENDING:

Bengali News: সামান্য হেডফোন কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ!

Last Updated:

মৃত দুই কিশোরের নাম রূপঙ্কর কোলে ও দিব্যেন্দু সাঁতরা। দু'জনেই কোলাঘাটের ভোগপুর এলাকার কেনারাম হাইস্কুলের নবম শ্রেণির পড়ুয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: একটি হেডফোন কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ! দু’জনেই নবম শ্রেণির ছাত্র। ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছে দুই কিশোরের দেহ। সবচেয়ে বড় কথা ওই দুই কিশোর যে কানে হেডফোন দিয়ে রেললাইন ধরে হাঁটছিল তা নয়, ট্রেন থেকে পড়ে যাওয়া হেডফোন খুঁজতে গিয়ে অকালে প্রাণ হারাল তারা।
advertisement

আরও পড়ুন: বিরাট ডিগ্রির বোঝা নেই, সামান্য ইলেকট্রিশিয়ান তৈরি করলেন মানুষের ‘যন্ত্রণা’ দূর করার যন্ত্র

মৃত দুই কিশোরের নাম রূপঙ্কর কোলে ও দিব্যেন্দু সাঁতরা। দু’জনেই কোলাঘাটের ভোগপুর এলাকার কেনারাম হাইস্কুলের নবম শ্রেণির পড়ুয়া। বাড়ি কোলাঘাটেই। ভোগপুর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, রূপঙ্করের বাবা প্রতিমা শিল্পী। বুধবার রাতে সে মেচেদা গিয়েছিল প্রতিমা সাজানোর গয়না কিনতে। লোকাল ট্রেনে করে বাড়ি ফিরছিল। ভোগপুর স্টেশনের কাছে তার কান থেকে হেডফোনটি রেললাইনে পড়ে যায়। বাড়ি ফিরে রেললাইনের উপর পড়ে যাওয়া হেডফোন খুঁজতে বেরোয় রূপঙ্কর। বন্ধু দিব্যেন্দুর বাড়ি ওই জায়গার কাছে হওয়ায় তাকেও ডেকে নেয়।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

দুই বন্ধু মিলে যখন রেললাইনে হেডফোনের সন্ধান করছিল সেই সময় হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস ওই লাইন দিয়ে ছুটে আসে। দূরপাল্লার ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় দুই কিশোরের দেহ। এলাকাবাসীদের অনুমান, রাতের অন্ধকারে ওই দুই কিশোর সম্ভবত ট্রেন আসার বিষয়টি আগে থেকে বুঝতে পারেনি। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

সৈকত শী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: সামান্য হেডফোন কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল