TRENDING:

Bengali News: ছৌ এবার ডাকটিকিটে, বিরল স্বীকৃতি গম্ভীর সিং মুড়াকে

Last Updated:

প্রয়াত পদ্মশ্রী প্রাপক ছৌ শিল্পী গম্ভীর সিং মুড়ার ছবি সমন্বিত ডাকটিকিট প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ। সেই সঙ্গে প্রয়াত এই শিল্পীর ছবি দিয়ে খামও প্রকাশ করেছে তারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: ছৌ নাচ আজ আর দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই, তা বরং গোটা বিশ্বের দরবারে সমাদৃত। এই নাচ পুরুলিয়ার ঐতিহ্য, একে ধরে রাখতে আপ্রাণ পরিশ্রম করছেন জেলার শিল্পীরা। ‌ছৌ নৃত্যকে প্রথম বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন চড়িদা গ্রামের ছৌ শিল্পী গম্ভীর সিং মুড়া। তাঁর হাত ধরেই পদ্মশ্রী সম্মান এসেছিল এই জেলায়। এবার তাঁকে শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগ নিল ভারতীয় ডাক বিভাগ।
ছৌ নৃত্য
ছৌ নৃত্য
advertisement

আরও পড়ুন: স্বামীর সাইকেলে চেপে ব্যাঙ্কে যাচ্ছিলেন, বধূর প্রাণ কেড়ে নিল বেসরকারি বাস

প্রয়াত পদ্মশ্রী প্রাপক ছৌ শিল্পী গম্ভীর সিং মুড়ার ছবি সমন্বিত ডাকটিকিট প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ। সেই সঙ্গে প্রয়াত এই শিল্পীর ছবি দিয়ে খামও প্রকাশ করেছে তারা। এখন শহর থেকে গ্রাম, দেশের সর্বত্র ছোট-বড় ডাকঘরে এই ডাকটিকিট পাওয়া যায়। ভারতীয় ডাকবিভাগের এই পদক্ষেপে বাংলার ছৌ নাচ আরও সমৃদ্ধ হবে বলে আশা করছে সব মহল।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ পুরুলিয়া জেলা পরিষদের প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ডাকটিকিট ও বিশেষ খাম প্রকাশ করে। এর আগে অযোধ্যা পাহাড়ের বিভিন্ন সাইট সিয়িং-কে ডাকবিভাগ তাদের পিকচার পোস্ট কার্ডে নিয়ে এসেছিল। এবার তারা আরও এক অনন্য উদ্যোগ নিল। ‌এই বিষয়ে দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার জেনারেল শশীশালিনি কুজুর বলেন, পুরুলিয়ার ছৌ নৃত্য বহুদিন আগেই বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে। এই ছৌ নৃত্য শিল্পের অন্যতম কাণ্ডারী প্রয়াত পদ্মশ্রী গম্ভীর সিং মুড়াকে ডাকটিকিটে নিয়ে এসে ভারতীয় ডাক বিভাগ তাঁকে শ্রদ্ধা ও সম্মান জানাল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: ছৌ এবার ডাকটিকিটে, বিরল স্বীকৃতি গম্ভীর সিং মুড়াকে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল