তাদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে তৈরি করা হয়েছে এ্যামটেক ল্যাব। যেখানে শেখানো হচ্ছে উন্নত মানের প্রযুক্তির এ.আই এর কাজ। কম সময়ে চটজলদি কী করে কার্টুন, একাধিক ফিচার-সহ অন্যান্য কাজ করা যায় সে বিষয়ে শেখানো হচ্ছে। এখানে কলেজ পড়ুয়ারা ছাড়াও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশ নিয়ে নিয়মিত প্রশিক্ষন নিচ্ছেন।
advertisement
এখানে কম্পিউটারে হাতে ধরে এই কাজ শেখানো হচ্ছে।এ ব্যাপারে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজির ডিন অফ ইনোভেশন পক্ষ থেকে জানা গিয়েছে ,বর্তমান সময়ে এ আই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। মানুষের দৈনন্দিন জীবনেও এর একটা গুরুত্ব তৈরি হয়েছে।
আরও পড়ুন: বৈশাখ শুরুর ঠিক ৫ দিন পরেই…নবপঞ্চম রাজযোগে মালামাল ৩ রাশি! নতুন বছরে টাকার বৃষ্টি, চাকরিতে প্রোমোশন
তাই আমরা আমাদের ইনস্টিউটের পক্ষ থেকে কলেজ পড়ুয়াদের পাশাপাশি স্কুলের পড়ুয়ারদের ও হাতে কলমে এই বিষয়ের উপরে প্রশিক্ষণ দিচ্ছি, যাতে তাঁরা আগামী দিনে এর ওপরে কাজ করে স্বনির্ভর হতে পারেন। এ ব্যাপারে সন্দীপ দত্তের সহকারী মৈনাক সিনহা বলেন, আগামী প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এই প্রযুক্তি।
সুমন সাহা





