TRENDING:

Accident: বর্ধমানে হচ্ছেটা কী! ফের বাসে দুর্ঘটনা, আহত অন্তত ১৬ জন

Last Updated:

Accident: দুর্ঘটনায় ১৬ জন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমানের অনাময় সুপার স্পেশালিষ্টি হাসপাতালে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: ফের দুর্ঘটনার কবলে সরকারি বাস। শুক্রবার বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের আমড়ার কাছে করুণাময়ীগামী  দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি যাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় ১৬ জন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমানের অনাময় সুপার স্পেশালিষ্টি হাসপাতালে।
advertisement

বাসের সামনে থাকা একটি গ্যাস ট্যাঙ্কার হঠাৎ ব্রেক মারলে এসবিএসটি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে। আবার বাসের পিছনে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। দুর্ঘটনার খবর পেয়ে যায় শক্তিগড় থানার পুলিশ।

আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ। বাসে মোট ৫২ জন যাত্রী ছিলেন। সুস্থ যাত্রীদের অন্য বাসে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। শক্তিগড় থানার পুলিশ বাস, গ্যাস ট্যাঙ্কার ও চারচাকা গাড়িটিকে আটক করেছে।

advertisement

প্রসঙ্গত কাটোয়ায় বেসরকারি বাসে দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছিল প্রশাসন। জেলা জুড়ে সরকারি ও বেসরকারি বাসের ফিটনেস পরীক্ষা শুরু হয়। বর্ধমান, কালনা, কাটোয়া, মেমারি, জামালপুরে বাসের ছাদে ওঠার সিঁড়ি কেটে ফেলা হয়। দেখা যায়, অনেক বাসেরই ফিটনেস সার্টিফিকেট ছিল না। বেশ কিছু বাস রিসোল টায়ারে চলছে বলেও প্রমাণ মেলে। দুর্ঘটনা কমানোই এই অভিযানের লক্ষ্য ছিল। তার মাঝেই ফের দুর্ঘটনা ঘটল জাতীয় সড়কে।

advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের সামনে একটি গ্যাস ট্যাঙ্কার কলকাতার দিকেই যাচ্ছিল। হঠাৎ গ্যাস ট্যাঙ্কারটি ব্রেক মারে। তখনই এসবিএসটি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে  ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে। আবার বাসের পিছনে ধাক্কা মারে একটি চার চাকা গাড়ি। তার জেরেই এই দুর্ঘটনা ঘটে। এর জেরে সামনের দিকের যাত্রীরা বেশি চোট পান। তিন যাত্রীর আঘাত গুরুতর।

advertisement

আরও পড়ুন, হাতুড়ের কীর্তি! রক্ত বেরোনো বন্ধ করতে কানে মারাত্মক এমসিল আঠা ঢেলে দিল

আরও পড়ুন, রক্ত বন্ধ করতে কানে এমসিল আঠা! হাতুড়ের কেরামতিতে সঙ্কটে কাটোয়ার যুবক

সেরা ভিডিও

আরও দেখুন
শান্তিনিকেতন তো যান প্রায়ই! জানেন কি কবে কেনা হয়েছিল এই 'জমি'? চমকে দেবে উত্তর!
আরও দেখুন

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় শক্তিগড় থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা পুলিশের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান। গাড়ি ও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে তাঁদের বর্ধমানের অনাময় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: বর্ধমানে হচ্ছেটা কী! ফের বাসে দুর্ঘটনা, আহত অন্তত ১৬ জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল